জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রিন্ট
সোমবার, ২৭ জুন ২০২২
সর্বশেষ আপডেট : 7:32 pm
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বাড়ি ফেরার পথে তাসফিয়া হোসেন রিপা (৮) এক স্কুল শিক্ষার্থী বাস চাপায় নিহত হয়েছে। সোমবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের কামাউড়া নামক স্থানে এই দূর্ঘটনাটি ঘটে। নিহত রিপা উপজেলার বাহাদুরপুরের জাকির হোসেনের মেয়ে ও কামাউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
নিহতের পরিবারের সদস্যরা জানান, স্কুল শেষে বাড়ি ফেরার জন্য সড়ক পাড়াপাড় হতে সড়কের পাশে দাঁড়িয়ে ছিল তাসফিয়া হোসেন রিপা। এসময় সিলেট অভিমুখে একটি ইউনিক কোম্পানির যাত্রীবাহী বাস আরেকটি বাসকে ওভারটেক করতে গিয়ে সড়কের পাশে নেমে যায়। এসময় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা রিপাকে বাসটি চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই রিপা নিহত হয়। স্থানীয় বিক্ষুব্ধ জনগণ বাসটিকে আটক করে ভাংচুর করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুখেন্দ্র বসু জানান, নিহতের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘাতক বাসটিকে আটক করা গেলেও এর ড্রাইভার পালিয়ে গেছে। মরদেহ নিহতের পরিবার বাড়িতে নিয়ে গেছেন।
Posted ৭:৩২ পিএম | সোমবার, ২৭ জুন ২০২২
The Daily Sarod | Pijush Kanti Acharya