শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

সিলেটের বন্যার্তদের পাশে ‘ব্রাহ্মণবাড়িয়ার বাতিঘর’

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
মঙ্গলবার, ২১ জুন ২০২২   সর্বশেষ আপডেট : 9:39 pm

সিলেটের বন্যার্তদের পাশে ‘ব্রাহ্মণবাড়িয়ার বাতিঘর’

স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে পড়েছেন সিলেটবাসী। সেখানকার প্রতিটি জেলার একেকটি উপজেলা পরিণত হয়েছে বিচ্ছিন্ন দ্বীপে। পানিবন্দি হয়ে পড়েছেন কয়েক লাখ মানুষ। অনেকেই সিলেটের বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়াচ্ছেন। বানভাসি মানুষের জন্য ট্রাকভর্তি খাবার নিয়ে সিলেটে বিতরণ করেছেন ব্রাহ্মণবাড়িয়া বাতিঘর।

সিলেট বন্যায় ক্ষতিগ্রস্ত অর্ধশতাধিক পরিবারের মাঝে শুকনো খাবার ও ওষুধপত্র সহ প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়।

সিলেট মহানগরীর ঘাসিটুলাস্থ ইউসেপ বাংলাদেশ পরিচালিত ইউসেপ ঘাসিটুলা টেকনিক্যাল স্কুল সেন্টার ইনচার্জ এসএম আবু জাফর সিদ্দিকী ও স্কুলের সহকারী শিক্ষকা শাহিদা জামান, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছামির মাহমুদ, জাগো নিউজের ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি আবুল হাসনাত মো. রাফি, ইত্তেফাকের রিপোর্টার ইফতেয়ার রিফাত, ব্রাহ্মণবাড়িয়া বাতিঘরের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আজহার উদ্দিন, বাতিঘরের সদস্য রাকিবুল ইসলাম, আশিকুল ইসলাম আশিক, আরমান আদনান, আরিয়ান নাঈম, মো. সামছুল হক, নজরুল ইসলাম নাঈম, হাফিজুর রহমান হামিম প্রমূখ।

ব্রাহ্মণবাড়িয়া বাতিঘর অজ্ঞাতনামা ও পরিচয়হীন বেওয়ারিশ লাশ দাফনের কাজ করে ব্রাহ্মণবাড়িয়ায় বেশ প্রশংসা কুঁড়িয়েছেন।

এতিমধ্যে তারা ৪৮ বেওয়ারিশ লাশ দাফন কাজ সম্পন্ন করেছে। তারা প্রায়ই সাড়ে ৬ হাজার রোগীকে স্বেচ্ছায় রক্তদান করা ছাড়াও ব্রাহ্মণবাড়িয়া বাতিঘর অক্সিজেন সেবা ও টেলি-মেডিসিন সেবা দিয়ে যাচ্ছে। মানবিক ও সমাজসেবা কাছেও বাতিঘর অনেক এগিয়েছে। তারা উৎসবে উপহার সরূপ সমাজের হতদরিদ্র ও অসহায় পরিবারের মাঝে খাদ্য ও বস্ত্র দিয়ে সহায়তায় করেছেন।

Facebook Comments Box

Posted ৯:৩৯ পিএম | মঙ্গলবার, ২১ জুন ২০২২

The Daily Sarod |