শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

পদ্মাসেতু উদ্বোধন বাঙ্গালি জাতির জন্যে অত্যন্ত গৌরবের: ব্রাহ্মণবাড়িয়ার ডিসি

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বৃহস্পতিবার, ১৬ জুন ২০২২   সর্বশেষ আপডেট : 11:47 pm

পদ্মাসেতু উদ্বোধন বাঙ্গালি জাতির জন্যে অত্যন্ত গৌরবের: ব্রাহ্মণবাড়িয়ার ডিসি

ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মো. শাহগীর আলম বলেছেন, ‘পদ্মাসেতু দেশের অর্থনীতিসহ জনজীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাৎপর্য বহন করে। সেই উপলব্ধি থেকেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মাসেতু নির্মাণের উদ্যোগ গ্রহণ করেন।

বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পদ্মাসেতুর উদ্বোধন উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।

এসময় জেলা প্রশাসক মো. শাহগীর আলম বলেন, পদ্মা সেতু নির্মাণের এই পথ মোটেই সহজ ছিলনা। নানা বাধা এবং প্রতিবন্ধকতা সত্বেও প্রধানমন্ত্রীর দৃঢ় নেতৃত্বে দেশের টাকায় পদ্মাসেতু এখন স্বমহিমায় দাঁড়িয়েছে। আগামী ২৫ জুন প্রধানমন্ত্রী পদ্মাসেতুর উদ্বোধন করবেন। যা বাঙ্গালি জাতির জন্য অত্যন্ত গৌরবের বিষয়। এই সেতুর উদ্বোধনের মধ্যদিয়ে বাঙ্গালি জাতির সক্ষমতায় চিত্র ফুঁটে উঠবে।

তিনি বলেন, এই পদ্মাসেতুর ফলে দক্ষিণাঞ্চলের মানুষের আর্থ-সামাজিক উন্নয়ন ও অবকাঠামোগত উন্নয়নসসহ নানা ক্ষেত্রেই এর সুফল মিলবে।

তিনি আরো বলেন,পদ্মাসেতু উদ্বোধনের দিন ব্রাহ্মণবাড়িয়ায় থাকবে নানা আয়োজন। দিনটিকে স্মরণীয় করে রাখতে সকলের সমন্বয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচী গ্রহন করা হয়েছে।

সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রুহুল আমীনের পরিচালনায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. আনিসুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান ফিরোজুর রহমান ওলিও, পৌর সভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল কুদ্দুস, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজউদ্দিন জামিসহ বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিগন।

সভায় জানানো হয় পদ্মাসেতু উদ্বোধন উদযাপন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় আনন্দ র‌্যালী, আলোচনা সভা, প্রচারণার জন্য শহরে ব্যানার-ফেস্টুনের মাধ্যমে সুসজ্জিত করা হবে।

Facebook Comments Box

Posted ১১:৩১ পিএম | বৃহস্পতিবার, ১৬ জুন ২০২২

The Daily Sarod |