শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

ব্রাহ্মণবাড়িয়া পৌর বিএনপি’র ১১নং ওয়ার্ডের পূর্ণাঙ্গ কমিটি গঠিত

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বৃহস্পতিবার, ১৬ জুন ২০২২   সর্বশেষ আপডেট : 12:42 am

ব্রাহ্মণবাড়িয়া পৌর বিএনপি’র ১১নং ওয়ার্ডের পূর্ণাঙ্গ কমিটি গঠিত

মো. ফেরদৌস মিয়াকে সভাপতি ও আলমাসউদ্দিন হেলাল’কে সাধারণ সম্পাদক করে ব্রাহ্মণবাড়িয়ার পৌরসভার ১১নং ওয়ার্ড বিএনপি’র পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। বুধবার ব্রাহ্মণবাড়িয়া পৌর বিএনপির আহবায়ক নজির উদ্দিন আহমেদ ও সদস্য সচিব মিজানুর রহমান ৭১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেন।

পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুল্লাহ ইবনে জুবায়ের সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটিতে উল্লেখযোগ্যদের মধ্যে হাজী শফিকুল ইসলাম’কে সিনিয়র সহ-সভাপতি, সাইফ উদ্দিন বাবু’কে সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক ও দানু ভূইয়া’কে সাংগঠনিক সম্পাদক হিসেবে রাখা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে নেতৃবৃন্দ নবগঠিত এই কমিটি সকল আন্দোলন সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেন।

Facebook Comments Box

Posted ১২:৪০ এএম | বৃহস্পতিবার, ১৬ জুন ২০২২

The Daily Sarod |