ডেস্ক রিপোর্ট
প্রিন্ট
বুধবার, ১৫ জুন ২০২২
সর্বশেষ আপডেট : 10:32 pm
কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে বিজয়ী ঘোষণা করা হয়েছে নৌকার প্রার্থী আরফানুল হক রিফাতকে। ফলাফল ঘোষণার পর এই ফলকে প্রত্যাখ্যান করে আইনি লড়াইয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন গত দুইবারের মেয়র ও স্বতন্ত্র মেয়র প্রার্থী মনিরুল হক সাক্কু।
বুধবার (১৫ জুন) রাত সাড়ে ৯টার দিকে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।
এর আগে রাত পৌনে ১০টার দিকে বিজয়ী প্রার্থীর নাম ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা মো. শাহেদুন্নবী। নির্বাচনে ৩৪৩ ভোটের ব্যবধানে জয় পেয়েছেন নৌকার প্রার্থী আরফানুল হক রিফাত। নির্বাচনে তিনি পেয়েছেন ৫০ হাজার ৩১০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মনিরুল হক সাক্কু পান ৪৯ হাজার ৯৬৭ ভোট।
সিটি করপোরেশনের ১০৫ কেন্দ্রের ৬৪০ কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে কাউন্সিলর পদে ১০৬ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৩৬ জন প্রার্থী অংশ নেন। নির্বাচনে দুই লাখ ২৯ হাজার ৯২০ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এরমধ্যে নারী ভোটার এক লাখ ১৭ হাজার ৯২, পুরুষ ভোটার এক লাখ ১২ হাজার ৮২৬ জন। দুজন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন।
Posted ১০:৩২ পিএম | বুধবার, ১৫ জুন ২০২২
The Daily Sarod | Pijush Kanti Acharya