শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

ব্রাহ্মণবাড়িয়া শহরে বন্ধ রয়েছে গ্যাস সরবরাহ

জ্যেষ্ঠ প্রতিবেদক   প্রিন্ট
মঙ্গলবার, ১৪ জুন ২০২২   সর্বশেষ আপডেট : 1:23 am

ব্রাহ্মণবাড়িয়া শহরে বন্ধ রয়েছে গ্যাস সরবরাহ

ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। সোমবার (১৩ জুন) রাত পৌনে ১২টা থেকে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়।

ব্রাহ্মণবাড়িয়ায় গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠান বাখরাবাদ গ্যাস ফিল্ড কোম্পানি লিমিটেড সূত্র জানায়, ব্রাহ্মণবাড়িয়া শহরে গ্যাস সরবরাহের ৬ ইঞ্চি মেইন পাইপ লাইন লিকেজ হয়ে যায়। সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের মৌলভী বাড়ি পাঠানপাড়া এলাকায় লাইনে এই লিকেজ হয়। রাতে এই কাজ শুরু করায় জেলা শহরে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে।

বাখরাবাদ গ্যাস ফিল্ড কোম্পানি লিমিটেডের উপ-মহাব্যবস্থাপক প্রকৌশলী শফিউল আলম জানান, কুমিল্লা থেকে টিম এসে সংযোগ মেরামতের কাজ করছে। তবে কখন গ্যাস সরবরাহ পুনরায় শুরু হবে তা তিনি জানাতে পারেননি।

 

Facebook Comments Box

Posted ১:২৩ এএম | মঙ্গলবার, ১৪ জুন ২০২২

The Daily Sarod |