শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

এবার ৮২ টন এলপি গ্যাস আখাউড়া স্থলবন্দর দিয়ে গেল ভারতে

জ্যেষ্ঠ প্রতিবেদক   প্রিন্ট
বৃহস্পতিবার, ০৯ জুন ২০২২   সর্বশেষ আপডেট : 1:08 am

এবার ৮২ টন এলপি গ্যাস আখাউড়া স্থলবন্দর দিয়ে গেল ভারতে

এবার ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে ৮২ টন এলপি গ্যাস রপ্তানি হয়েছে। বুধবার (০৮ জুন) দুপুর ১২টায় এলপি গ্যাস বোঝাই পাঁচটি ট্যাংক আগরতলা স্থলবন্দরে প্রবেশ করে। এর আগে গত ৩১ মে দুইটি ট্যাংকে করে প্রথমবারের মতো আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে প্রায় ৩৫ টন এলপি গ্যাস রপ্তানি করে ওমেরা পেট্রোলিয়াম লিমিটেড। এসব গ্যাসের রপ্তানিকারক প্রতিষ্ঠান ওমেরা পেট্রোলিয়াম লিমিটেড।তবে গ্যাস রপ্তানির জন্য কোনো শুল্ক পায়নি আখাউড়া স্থল শুল্ক স্টেশন কর্তৃপক্ষ।

রপ্তানিকৃত গ্যাসের কাস্টমস ক্লিয়ারিংয়ের দায়িত্বে থাকা সিঅ্যান্ডএফ এজেন্ট মৌ এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী মোহসীন আহমেদ সরকার জানান, আমরা শুধু রপ্তানিকৃত গ্যাসের কাস্টমস ক্লিয়ারিংয়ের দায়িত্ব পালন করছি। মধ্যপ্রাচ্যের কোনো দেশ থেকে আনা গ্যাস বাংলাদেশে প্রক্রিয়াজাত করে ওমেরা পেট্রোলিয়াম লিমিটেড তার প্রতিষ্ঠানের মাধ্যমে ভারতে পাঠিয়েছে। এ বন্দর দিয়ে প্রায় ৫০ হাজার টন গ্যাস পাঠানোর কথা রয়েছে। একাধিক কোম্পানি গ্যাস পাঠাবে বলে জানতে পেরেছেন তিনি। এর আগে কুমিল্লার একটি বন্দর দিয়ে গ্যাস ভারতে যায়।

এই গ্যাস রপ্তানির জন্য স্থলবন্দর কর্তৃপক্ষ ট্যাংকারের ওজন, অবস্থান ও প্রবেশ ফি এবং ভ্যাট হিসেবে প্রত্যেকটি ট্যাংক থেকে ৪৭৯.৬১ টাকা করে পেয়েছে বলে জানান স্থলবন্দরের পরিদর্শক (ট্রাফিক) মো. জাকির হোসেন।

Facebook Comments Box

Posted ১:০৮ এএম | বৃহস্পতিবার, ০৯ জুন ২০২২

The Daily Sarod |