স্টাফ রিপোর্টার
প্রিন্ট
বৃহস্পতিবার, ০৯ জুন ২০২২
সর্বশেষ আপডেট : 1:01 am
ব্রাহ্মণবাড়িয়ার পৌরসভার ১২নং ওয়ার্ড বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। বুধবার ব্রাহ্মণবাড়িয়া পৌর বিএনপির আহবায়ক নজির উদ্দিন আহমেদ ও সদস্য সচিব মিজানুর রহমান কমিটি অনুমোদন দেন।
আনোয়ার হোসেন’কে সভাপতি ও মো. জাহাঙ্গীর আলম’কে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়। পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুল্লাহ ইবনে জুবায়ের সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
পূর্ণাঙ্গ কমিটিতে উল্লেখযোগ্যদের মধ্যে এস কে তারেক’কে সিনিয়র সহ-সভাপতি, মো. সরোয়ার্দী’কে সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক ও কাউসার ভূইয়া’কে সাংগঠনিক সম্পাদক হিসেবে রাখা হয়েছে।
Posted ১:০১ এএম | বৃহস্পতিবার, ০৯ জুন ২০২২
The Daily Sarod | Pijush Kanti Acharya