জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রিন্ট
মঙ্গলবার, ০৭ জুন ২০২২
সর্বশেষ আপডেট : 7:45 pm
সিঅ্যান্ডএফ এজেন্টদের কর্মবিরতির কারণে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল। মঙ্গলবার (৭ জুন) সকাল থেকে স্থলবন্দরে চলে এই কর্মবিরতি।
বাংলাদেশ ফেডারেশন অব সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের ডাকে চলা এ কর্মবিরতির ফলে স্থলবন্দরে আমদানি ও রপ্তানি পণ্যবোঝাই অন্তত ২০টি ট্রাক ট্রাক আটকা পড়েছে। এরমধ্যে আমদানি করা গম বোঝাই ১৫টি ও রপ্তানি পণ্য নিয়ে ৫টি ট্রাক স্থলবন্দরে অবস্থান করছে।
আখাউড়া স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শফিকুল ইসলাম জানান, জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক মৌলিক অধিকার পরিপন্থী কাস্টমস এজেন্টস লাইসেন্সিং বিধিমালা-২০২০ এবং পণ্য চালান শুল্কায়নে এইচএস কোড ও সিপিসি নির্ধারণে প্রণীত বিতর্কত আইন বাতিলের দাবিতে সারাদেশেই কর্মবিরতি পালন করা হয়।
এছাড়া কর্মবিরতির করে এ বন্দর দিয়ে অন্তত ৩ লাখ মার্কিন ডলার মূল্যের পণ্য রপ্তানি কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
Posted ৭:৪৫ পিএম | মঙ্গলবার, ০৭ জুন ২০২২
The Daily Sarod | Pijush Kanti Acharya