স্টাফ রিপোর্টার
প্রিন্ট
রবিবার, ০৫ জুন ২০২২
সর্বশেষ আপডেট : 10:25 pm
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় আট বছরের এক শিশুকে যৌন নিপীড়নের (ধর্ষণ) অভিযোগ উঠেছে তিন কিশোরের বিরুদ্ধে। শনিবার দুপুরে উপজেলার তারুয়া ইউনিয়নের উত্তর তারুয়া গ্রামে এ ঘটনা ঘটে। যৌন নিপীড়নের শিকার শিশুটি একই এলাকার একটি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী। এই অভিযুক্তদের মধ্যে দুই কিশোরকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে পুলিশ।
এই ঘটনায় রোববার সকালে শিশুটির মা বাদী হয়ে আশুগঞ্জ থানায় মামলায় দায়ের করেছেন। অভিযুক্ত তিন কিশোর একই এলাকার বলে জানা গেছে। তাদের বয়স ১২, ১৪ ও ১৬ বছর। এর আগে শনিবার রাতেই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তদের মধ্যে দুই কিশোরকে আটক করা হয়।
নিপীড়নের শিকার শিশুটির বাবা জানান, দুপুরে বাড়ির পাশে খেলা করে নিজ বাড়িতে ফিরছিল শিশুটি। এসময় এলাকার একটি কিশোর তার মেয়েকে জোর করে একটি ঘরে নিয়ে যায়। সেখানে জোরপূর্বক আরও দুইজন সহ তিন কিশোর মিলে পালাক্রমে শিশুটির উপর যৌন নিপীড়ন চালায়। এ ঘটনা দেখতে পেয়ে প্রতিবেশি এক নারী তার স্ত্রীকে ডেকে নিয়ে শিশুটিকে বিবস্ত্র অবস্থায় উদ্ধার করে।
এসময় জানালা দিয়ে অভিযুক্ত তিন কিশোর পালিয়ে যায়। ঘটনাটি অভিযুক্ত তিন কিশোরের পরিবার এই বিষয়ে আমরা যেন কোন মামলা মোকাদ্দমা না করতে বলেন। মামলা করলে এর পরিণতি খুব খারাপ হবে বলে হুমকি দেয় তারা। আশপাশের লোকজনকে জানিয়ে কোনো প্রতিকার না পেয়ে রাতে আমরা থানায় এসে অভিযোগ দায়ের করি।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজাদ রহমান জানান, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। রাতেই ঘটনার সঙ্গে জড়িত থাকায় দুই জনকে আটক করা হয়। তারা প্রাথমিক ভাবে যৌন নিপীড়ন করেছে বলে শিকার করে। পরে শিশুর পরিবারের দায়ের করা মামলায় তাদেরকে গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়। শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য ২৫০ শয্যা ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠিয়েছি।
Posted ১০:২২ পিএম | রবিবার, ০৫ জুন ২০২২
The Daily Sarod | Pijush Kanti Acharya