শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

ষড়যন্ত্রের বিষদাঁত ভেঙে দেওয়া হবে: জাহাঙ্গীর কবির নানক

জ্যেষ্ঠ প্রতিবেদক   প্রিন্ট
শনিবার, ০৪ জুন ২০২২   সর্বশেষ আপডেট : 10:48 pm

ষড়যন্ত্রের বিষদাঁত ভেঙে দেওয়া হবে: জাহাঙ্গীর কবির নানক

বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক এমপি বলেছেন, দেশে এখনো ষড়যন্ত্র চলছে। ওরা বলে ১৫ আগস্টের হাতিয়ার, গর্জে উঠো আরেকবার। কি বলতে চান ফখরুল সাহেব? কি বলতে চান গয়েশ্বর বাবু? কি বলতে চান আব্বাস সাহেব? লন্ডনে বসে আরেক সাজাপ্রাপ্ত আসামী লাদেনের মতো শিঙ্গা ফুৎকায়। এখানে ছাগলের তিন নাম্বার বাচ্চার মতো লাফান আর হুমকি দেন, ‘দেশ উৎখাত করে দেব, সরকার উৎখাত করে দেব, আবার ১৫ আগস্ট ঘটাব’। মির্জা ফখরুল সাহেব, এই বাংলাদেশে আর ৭৫ ফিরে আসবে না, আর ১৫ আগস্ট ঘটতে দেওয়া হবে না। ষড়যন্ত্রের বিষদাঁত ভেঙে দেওয়া হবে। ষড়যন্ত্রের সকল আস্তানা জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেওয়া হবে।

শনিবার ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিকী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।

জাহাঙ্গীর কবির নানক এসময় বলেন, গতকাল মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই সরকার মুক্তিযোদ্ধের চেতনাকে ধ্বংস করছে, তাই এই সরকারকে উৎখাত করতে হবে। ভুতের মুখে রাম নাম। মির্জা ফখরুল সাহেব, গোলাম আযমকে কারা আশ্রয়-প্রশ্রয় দিয়েছিল? কারা মতিউর রহমান নিজামীকে কারা পতাকা উপহার দিয়েছিল? ওই কাদের মোল্লাকে কারা মন্ত্রী বানিয়েছিল?

নানক বলেন, সেই সাড়ে কোটি মানুষের বাংলাদেশে চালের ঘটতি ছিল, ময়দার ঘাটতি ছিল, শিক্ষা প্রতিষ্ঠান সহ নানান বিষয়ে ঘাটতি ছিল। আজ ১৭ কোটিরও বেশি মানুষের খাদ্যের ঘাটতি নেই, চালের ঘটতি নেই, আজকে সংকট নেই। আর চিকিৎসা ব্যবস্থাকে বঙ্গবন্ধু কন্যা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়েছে। যারা তাদের সন্তানদের শিক্ষা প্রতিষ্ঠানে পাঠাতেন না, এখন তাদের পাঠাচ্ছেন। কারণ শেখ হাসিনার সরকার প্রতিবছর ৩০ কোটি বই মানুষের সন্তানদের হাতে তুলে দেয়।

সম্মেলনে স্থানীয় সংসদ সদস্য আইন মন্ত্রী আনিসুল হকের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের সংসদ সদস্য র. আ. ম. উবায়দুল মোকতাদির চৌধুরী।  বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জাতীয় সংসদের হুইপ ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের সংসদ সদস্য বি. এম. ফরহাদ হোসেন সংগ্রাম, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগম, কেন্দ্রীয় আওয়ামী লীগের ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি মো. হেলাল উদ্দিন প্রমুখ।

Facebook Comments Box

Posted ১০:৪৮ পিএম | শনিবার, ০৪ জুন ২০২২

The Daily Sarod |