স্টাফ রিপোর্টার
প্রিন্ট
শুক্রবার, ০৩ জুন ২০২২
সর্বশেষ আপডেট : 10:51 pm
ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, পৌর সভার সাবেক চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আল-মামুন সরকারের রোগমুক্তি কামনায় শুক্রবার বাদ আসর এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুশীলন সাংস্কৃতিক কেন্দ্র, ব্রাহ্মণবাড়িয়ার উদ্যোগে স্থানীয় শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা মঞ্চে আয়োজিত দোয়া মাহফিলে দোয়া পরিচালনা করেন পুরাতন কোর্ট মসজিদের ইমাম মাওলানা আবদুল্লাহ।
দোয়া মাহফিলে উপস্থিত সকলকে স্বাগত জানান অনুশীলন সাংস্কৃতিক কেন্দ্র, ব্রাহ্মণবাড়িয়ার আহবায়ক অ্যাডভোকেট আবদুন নূর। এসময় তিনি দলমত নির্বিশেষে সকলের কাছে আল-মামুন সরকারের জন্য দোয়া কামনা করেন।
দোয়া মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামি, ব্রাহ্মণবাড়িয়া নাগরিক ফোরামের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা রতন কান্তি দত্ত, অনুশীলনের সদস্য বীর মুক্তিযোদ্ধা মতিলাল বণিক, তিতাস ললিত কলা একাডেমির পরিচালক ওস্তাদ আলী মোসাদ্দেক মাসুদ, অনুশীলন সদস্য অ্যাডভোকেট মো. নাসির, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাংগঠনিক সম্পাদক মনির হোসেন, বাংলাদেশ জাসদের সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমেদ তফছির, সাংবাদিক বাহারুল ইসলাম মোল্লা, সাংবাদিক সৈয়দ মোহাম্মদ আকরাম, সম্মিলিত সাংস্কৃতিক জোট, ব্রাহ্মণবাড়িয়ার সদস্য সচিব সঞ্জীব ভট্টাচার্য, জেলা খেলাঘরের সাধারণ সম্পাদক নিহার রঞ্জন সরকার, সময়টিভির ব্যুরো প্রধান উজ্জ্বল চক্রবর্তী, জেলা খেলাঘরের সহ-সভাপতি সাংবাদিক বিশ্বজিৎ পাল বাবু, অনুশীলনের সদস্য আবুল খায়ের, আবরণী আবৃত্তি চর্চা কেন্দ্রের নির্বাহী পরিচালক হাবিবুর রহমান পারভেজ, মানবকন্ঠের জেলা প্রতিনিধি খন্দকার শফিকুল আলম, জেলা যুবলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আবদুল কুদ্দুস, সাপ্তাহিক তিতাসের নির্বাহী সম্পাদক মাজহারুল করিম অভি, প্রথম আলো বন্ধুসভার সভাপতি সাংবাদিক মাঈনুদ্দিন রুবেল প্রমুখ।
উল্লেখ্য, আল-মামুন সরকার বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাধীন রয়েছেন।
Posted ১০:৫১ পিএম | শুক্রবার, ০৩ জুন ২০২২
The Daily Sarod | Pijush Kanti Acharya