জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রিন্ট
শুক্রবার, ০৩ জুন ২০২২
সর্বশেষ আপডেট : 9:09 pm
একমাস আগে কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলার উড়িয়ন্দ গ্রামের রাজিয়া বেগম বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়েছিল। দীর্ঘদিন বিভিন্ন জায়গায় তাকে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাচ্ছিলেন স্বজনরা। নিখোঁজের একমাস পর ব্রাহ্মণবাড়িয়ার খাঁটিহাতা হাইওয়ে পুলিশের মাধ্যমে পরিবারের সদস্যরা তার সন্ধ্যান পায়। কিন্তু এরই মাঝে রাজিয়ার মারা যাওয়ায় তার মরদেহ কবর দেওয়া হয়েছে অজ্ঞাত হিসেবে। ব্রাহ্মণবাড়িয়ার মেড্ডায় বেওয়ারিশ লাশের কবরস্থান গিয়ে রাজিয়ার পরিচয় সনাক্ত করেন এবং এসময় আবেগাপ্লুত হয়ে পড়েন তারা।
শুক্রবার (৩ জুন) দুপুরে বেওয়ারিশ লাশের দাফনকারী ব্রাহ্মণবাড়িয়ার একমাত্র সংগঠন বাতিঘরের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আজহার উদ্দিন এ বিষয়টি প্রতিবেদককে নিশ্চিত করেন।
রাজিয়া বেগম (৪০) কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলার মিঠামইন ইউনিয়নের উড়িয়ন্দ গ্রামের মৃত শের আলীর মেয়ে।
রাজিয়ার ছোটভাই জাকারিয়া জানান, গত মাসে কাজের জন্য নরসিংদী জেলার রায়পুরায় এক আত্মীয়ের বাসায় এসে তার বোন নিখোঁজ হয়েছিল। তারপর থেকে তাদের বোনকে তারা অনেক খোজাখুজি করেও পাইনি। ওই আত্মীয়ের মাধ্যমে জানতে পারেন, রাজিয়া কাজের জন্য ব্রাহ্মণবাড়িয়া গেছেন। পরে সোশ্যাল মিডিয়া ও বিভিন্ন গণমাধ্যমর তথ্যমতে রাজিয়ার লাশ দাফনকাজ দেখে সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের কাছে যান। পরে হাইওয়ে থানা পুলিশের এসআই নজরুল ইসলাম মাধ্যমে আজ শুক্রবার দুপুরে জেলা সদর হাসপাতালের সামনে এসে বাতিঘরের প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার আজহার উদ্দিনের সাথে দেখা করেন। রাজিয়ার ছবি দেখে নিশ্চিত হয়ে দুইভাই ব্রাহ্মণবাড়িয়ার বেওয়ারিশ লাশের কবরস্থান (মেড্ডা তিতাসপাড়ের কবরস্থান) এসে নিখোঁজ হওয়া বোনের কবরটি দেখেন। তার বোনের পরিচয় শনাক্ত ও সুন্দর ভাবে দাফনকাজ সম্পন্ন করার বাতিঘরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। এক পর্যায়ে তারা দুই-ভাইসহ অন্যান্য আত্মীয়রা কান্নায় ঢলে পড়েন ও আবেগাপ্লুত হয়ে পড়েন। তার বোনের কবর জিয়ারত করেন।
বেওয়ারিশ মরদেহের দাফন করা সংগঠন বাতিঘরের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আজহার উদ্দিন বলেন, আমরা ব্রাহ্মণবাড়িয়ায় যত পরিচয় বিহীন মরদেহ উদ্ধার হয়ে হাসপাতাল মর্গে আসে, তার দাফন আমরা করে থাকি। দাফনের আগে ইসলামিক নিয়ম অনুসারে লাশ গোসল, কাফন ও জানাজা করা হয়। এই পর্যন্ত আমরা অর্ধশতাধিক পরিচয়হীন মরদেহ দাফন করেছি।
উল্লেখ্য, গত বুধবার রাতে বিজয়নগরের ঢাকা-সিলেট মহাসড়কে ইসলামপুরে একটি পরিবহনে চাপায় এক অজ্ঞাত মহিলা মারা গিয়েছিল। ওই মহিলা সরাইল বিশ্বরোড থেকে বিজয়নগরের চান্দুরায় বিভিন্ন যায়গায় কাজ করতেন। সড়ক দুর্ঘটনায় মৃত্যুর পর ওই মহিলার আত্নীয়-স্বজনের কোন খোঁজ পাওয়া যায়নি। কেউ তার লাশটি দাফনকাজ করতেও এগিয়ে আসেনি বলে ব্রাহ্মণবাড়িয়া বাতিঘরের সদস্যরা ওই মহিলার দাফনকাজ সম্পন্ন করেছিল।
Posted ১০:৩৯ পিএম | শুক্রবার, ০৩ জুন ২০২২
The Daily Sarod | Pijush Kanti Acharya