শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

বিজয়নগরে বিলে অভিযান, বিপুল পরিমাণ অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ 

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বুধবার, ০১ জুন ২০২২   সর্বশেষ আপডেট : 10:07 pm

বিজয়নগরে বিলে অভিযান, বিপুল পরিমাণ অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ 

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় বিলে অভিযান চালিয়ে ৭০০ মিটার অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ করা হয়েছে। বুধবার (০১ জুন) সকালে উপজেলার চান্দুরা ইউনিয়নের বনি সাচুটিয়া বিলে অভিযান চালিয়ে নিষিদ্ধ জাল গুলো জব্দ করা হয়।

বিজয়নগর উপজেলা মৎস্য কর্মকতা মো. মনিরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অবৈধ চায়না দুয়ারি জাল দিয়ে মৎস্য আহরণ করার সময় জাল গুলো উদ্ধার করা হয়। উদ্ধারকৃত জালের আনুমানিক মূল্য এক লাখ ২০ হাজার টাকা। পরে জব্দকৃত জালগুলো ভস্মীভূত করা হয়।

এবিষয়ে বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ এইচ ইরফান উদ্দিন আহমেদ বলেন, উন্মুক্ত জলাশয় কোন প্রকার নিষিদ্ধ জাল ব্যবহার করে মাছের বংশ বৃদ্ধির প্রতিবন্ধকতা সৃষ্টি করা যাবে না।কেউ যদি অবৈধ জাল ব্যবহার করে মাছ আহরণ করে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

Posted ১০:০৭ পিএম | বুধবার, ০১ জুন ২০২২

The Daily Sarod |