স্টাফ রিপোর্টার
প্রিন্ট
বুধবার, ০১ জুন ২০২২
সর্বশেষ আপডেট : 9:21 pm
ব্রাহ্মণবাড়িয়ায় চালের বাজার স্থিতিশীল রাখতে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১ জুন) দুপুরে জেলা শহরের আনন্দবাজারে উপজেলা প্রশাসন ও জেলা খাদ্য অধিদপ্তর যৌথভাবে এ অভিযান চালায়। অভিযানের নেতৃত্ব দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইয়ামিন হোসেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, আনন্দবাজারের চালের দোকানগুলোতে অভিযান চলাকালে প্লাস্টিক বস্তায় চাল রাখার দায়ে আবুল খায়ের এন্টারপ্রাইজকে ১০ হাজার টাকা এবং চাল এক মাসের বেশি সময় ধরে মজুদ রাখায় শামীম এন্টারপ্রাইজকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রে ইয়ামিন হোসেন জানান, চালের বাজার স্থিতিশীল রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অসাধু ব্যবসায়ী ও মজুদদারদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।
Posted ৯:২১ পিএম | বুধবার, ০১ জুন ২০২২
The Daily Sarod | Pijush Kanti Acharya