শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

আখাউড়া দিয়ে ভারতের ত্রিপুরায় গেল ৩৫ টন এলপি গ্যাস

জ্যেষ্ঠ প্রতিবেদক   প্রিন্ট
বুধবার, ০১ জুন ২০২২   সর্বশেষ আপডেট : 12:07 am

আখাউড়া দিয়ে ভারতের ত্রিপুরায় গেল ৩৫ টন এলপি গ্যাস

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে এলপি গ্যাস গেল ভারতের ত্রিপুরায়। মঙ্গলবার দু’টি ট্যাংকে করে প্রায় ৩৫ টন গ্যাস ভারতে যায়। মধ্যপ্রাচ্য থেকে আসা এসব গ্যাস বাংলাদেশে প্রক্রিয়াজাত করে ভারতে পাঠানো হয় বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

এদিকে বাংলাদেশের উপর দিয়ে জ্বালানি তেল নেওয়ারও প্রস্তুতি নিচ্ছে ভারত। সম্প্রতি বন্যায় ভারতে আসামে ব্যাপক ভূমিধ্বসে রেল যোগাযোগ বন্ধ থাকায় বিকল্প পথ হিসেবে বাংলাদেশকে ব্যবহার করতে চাচ্ছে দেশটি বলে জানা যাত। ২০১৬ সালের তেল পাঠানোর মতো আবার এই পথকে সক্রিয় করতে চায় ভারত।

আখাউড়া স্থলবন্দরের সিএন্ডএফ এজেন্ট মৌ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারি মহসীন আহমেদ সরকার মঙ্গলবার সন্ধ্যায় জানান, মধ্যপ্রাচ্যের কোনো দেশ থেকে আনা গ্যাস বাংলাদেশে প্রক্রিয়াজাত করে ওমেরা পেট্রোলিয়াম লিমিটেড তার প্রতিষ্ঠানের মাধ্যমে ভারতে পাঠিয়েছে। এ বন্দর দিয়ে প্রায় ৫০ হাজার টন গ্যাস পাঠানোর কথা রয়েছে। একাধিক কোম্পানি গ্যাস পাঠাবে বলে জানতে পেরেছেন তিনি। এর আগে কুমিল্লার একটি বন্দর দিয়ে গ্যাস ভারতে যায়।

এদিকে ভারতের ত্রিপুরা রাজ্য থেকে প্রকাশিত দৈনিক সংবাদ পত্রিকায় মঙ্গলবার প্রকাশিত খবরে বলা হয়, আসামের সঙ্গে ত্রিপুরার রেলযোগাযোগ বন্ধ থাকায় ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন (আইওসি) বিকল্প পথ খোঁজছে। আসাম থেকে মেঘালয়ের ডাউকি হয়ে বাংলাদেশের ভেতর দিয়ে ফের ত্রিপুরায় প্রবেশ করে তেল। এর মাধ্যমে পরিবহন ব্যয়ও কমে আসবে।

 

Facebook Comments Box

Posted ১২:০৭ এএম | বুধবার, ০১ জুন ২০২২

The Daily Sarod |