শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

গুঁড়িয়ে দেওয়া হলো আখাউড়ার সাবেক ইউপি চেয়ারম্যানের অবৈধ মার্কেট

জ্যেষ্ঠ প্রতিবেদক   প্রিন্ট
মঙ্গলবার, ৩১ মে ২০২২   সর্বশেষ আপডেট : 10:45 am

গুঁড়িয়ে দেওয়া হলো আখাউড়ার সাবেক ইউপি চেয়ারম্যানের অবৈধ মার্কেট

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় অভিযান পরিচালনা করে রেলওয়ের জায়গায় গড়ে তুলা সাবেক ইউপি চেয়ারম্যানের মার্কেটসহ অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে রেল বিভাগ। সোমবার দিনব্যাপী উপজেলার আজমপুর রেলওয়ে স্টেশন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এসময় রেলওয়ে সম্পত্তিতে অবৈধভাবে গড়ে উঠা মার্কেট-দোকানপাটসহ ২০টি স্থাপনা উচ্ছেদ করা হয়।

উচ্ছেদ অভিযান পরিচালনা করেন রেলওয়ে ঢাকা ডিভিশনাল এস্টেট অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সফি উল্লাহ। এসময় রেলওয়ে পুলিশ, নিরাপত্তা বাহিনী, রেলওয়ের উর্দ্ধতন কর্মকর্তা কর্মচারীসহ সংশ্লিষ্ট রেলওয়ের লোকজন উচ্ছেদ অভিযানে সার্বিক সহযোগিতা করেন।

খোঁজ নিয়ে জানা যায়, আখাউড়া-সিলেট রেলপথের আজমপুর রেলওয়ে স্টেশন এলাকায় দীর্ঘ দিন ধরে এক শ্রেণির লোক অবৈধভাবে জায়গা দখল করে দোকান পাট করে আসছেন। এরমধ্যে অন্যতম ছিল আখাউড়া উত্তর ইউনিয়ন পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান আব্দুল হান্নান স্বপনের একটি মার্কেট। চেয়ারম্যান থাকাকালীন সময়ে রেলওয়ের জায়গায় অবৈধভাবে গড়ে তুলেছিলেন ১০ দোকান বিশিষ্ট্য মার্কেট। বেশ কয়েক বছর যাবত তিনি সেই মার্কেট থেকে নিয়মিত ভাড়া উত্তোলন করে আসছিলেন। রেলওয়ের সংশ্লিষ্ট লোকজন তাকে অনেকবার এই জায়গা ছেড়ে দিতে বলা হলেও তিনি তা কর্ণপাত করেনি। অবশেষে উচ্ছেদ অভিযান চালিয়ে অবৈধ স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়।

আখাউড়া উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান বলেন, আজ রেল বিভাগের কর্মকর্তারা আজমপুর রেলওয়ে স্টেশনের আশপাশের জায়গা অবৈধ দখলদারদের উচ্ছেদ অভিযান চালায়। এসময় সাবেক ইউপি চেয়ারম্যান স্বপনের একটি মার্কেট সহ বেশ কিছু দখলদারদের উচ্ছেদ করা হয়।

রেলওয়ের ডিভিশনাল এস্টেট অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সফি উল্লাহ বলেন, আজমপুর রেলওয়ে স্টেশন এলাকায় রাস্তার দুপাশে অবৈধভাবে মার্কেটসহ অনেক দোকান পাট গড়ে উঠেছিল। এতে করে রেলওয়ের অনেক জায়গা বেদখল হয়ে যাওয়া ছাড়া ও পরিবেশ নষ্ট হচ্ছিল। অভিযানে পাকা, আধা পাকা,দোকানপাটসহ ২০টি স্থাপনা ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়। উদ্ধার করা হয়েছে প্রায় ৫০ শতক জায়গা । তিনি আরো বলেন, এটি আমাদের নিয়মিত অভিযান। অবৈধ স্থাপনা উচ্ছেদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

 

Facebook Comments Box

Posted ১০:৪৫ এএম | মঙ্গলবার, ৩১ মে ২০২২

The Daily Sarod |