শিরোনাম
আশুগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি সেলিম পারভেজ, সাধারণ সম্পাদক আল মামুন ‘সেবার লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া’র পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত গভীর রাতে ছাত্রলীগ নেতা গ্রেফতার কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের লকডাউন কর্মসূচিকে ঘিরে ড্রোন-মোটরসাইকেল নিয়ে পুলিশের বিশেষ মহড়া ৫ বছরে ৫০০ কিলোমিটার এক্সপ্রেসওয়ে নির্মাণ করবে সরকার অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ

পায়ের ব্যাথা পঁচনে যন্ত্রণা, সহ্য করতে না পেরে বৃদ্ধের আত্মহত্যা

জ্যেষ্ঠ প্রতিবেদক   প্রিন্ট
সোমবার, ৩০ মে ২০২২   সর্বশেষ আপডেট : 10:34 pm

পায়ের ব্যাথা পঁচনে যন্ত্রণা, সহ্য করতে না পেরে বৃদ্ধের আত্মহত্যা

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় পায়ের ব্যাথা সইতে না পেরে গলায় নিজের গায়ের পাঞ্জাবি দিয়ে আত্মহত্যা করেছেন আব্দুস সাত্তার (৬০)নামে এক বৃদ্ধ। সোমবার দুপুরে তার মরদেহ ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য মরদেহ প্রেরণ করা হয়। এরআগে,ভোরে উপজেলার অরুয়াইল ইউনিয়নের রাজাপুর গ্রামে এ ঘটনা ঘটে। আবদুস সাত্তার ওই গ্রামের মৃত আহম্মদ আলীর ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, আব্দুস সাত্তার প্রায় ৪০বছর ধরে পা পঁচা রোগে ভোগছিলেন। কিছুদিন পরপর তাঁর ডান পায়ে পঁচন ধরে প্রচন্ড ব্যাথা করতো। কোন ঔষধই রোগ উপশম হতো না। এনিয়ে তিনি মানসিকভাবে অসুস্থ ছিলেন।

গত কয়েক দিন আগে আব্দুস সাত্তারের পায়ে মারাত্মক আকারে পঁচন দেখা দিলে নরসিংদীতে বসবাসরত তাঁর ছেলে রুবেল মিয়া(৩২) বাবাকে সেখানে হাসপাতালে ভর্তি করান।

গতকাল রোববার(২৯) কাউকে না বলে আব্দুস সাত্তার হাসপাতাল থেকে পালিয়ে বাড়িতে চলে আসেন।আজ সোমবার ভোরে রাজাপুরের মেঘনা নদীর পাড়ে একটা বাঁশের সাথে আব্দুস সাত্তারকে ঝুলতে দেখে স্থানীয় লোকজন উপজেলার দুবাজাইল নৌ পুলিশ ফাঁড়িতে খবর দিলেন পুলিশ এসে লাশ উদ্ধার করেন।

এ ঘটনায় উপজেলার দুবাজাইল নৌপুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে.এম মনিরুজ্জামান চৌধূরী বলেন, শুনেছি আব্দুস সাত্তার মানসিক রোগী ছিল। লাশ উদ্ধারের সময় তাঁর এক পায়ে পঁচন দেখেছি। ময়নাতদন্তের জন্য তাঁর লাশ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

Facebook Comments Box

Posted ১০:৩৪ পিএম | সোমবার, ৩০ মে ২০২২

The Daily Sarod |