স্টাফ রিপোর্টার
প্রিন্ট
সোমবার, ৩০ মে ২০২২
সর্বশেষ আপডেট : 6:38 pm
ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরে অবৈধভাবে পরিচালিত ছয়টি বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে সিলগালা করেছে স্বাস্থ্য বিভাগ। সোমবার (৩০ মে) দুপুরে জেলা শহরের বিভিন্ন স্থানে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. শাখাওয়াত হোসেনের নেতৃত্বে অভিযান চালায় স্বাস্থ্য বিভাগ।
সিলগালাকৃত ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলো হলো- শহরের কাউতলি এলাকার কাউতলি জেনারেল হাসপাতাল, মেড্ডা এলাকার দি মেডিনোভা ডায়াগনস্টিক সেন্টার, মৌলভীপাড়া এলাকার সানল্যাব ডায়াগনস্টিক সেন্টার, কুমারশীল মোড়ের সোনারবাংলা ডায়াগনস্টিক সেন্টার, তাবা ডায়াগনস্টিক সেন্টার এবং তিতাসপাড়ার হযরত শাহ পরান হাসপাতাল।
এছাড়া প্রয়োজনীয় কাগজপত্র নবায়ন না করায় শহরের হালদারপাড়া এলাকার শমরিতা হাসপাতাল, নাইটিংগেল হাসপাতাল এবং গ্রীণল্যাব ডায়াগনস্টিক সেন্টারকে আগামী ৭ দিনের মধ্যে কাগজপত্র নবায়ন করার নির্দেশনা দেওয়া হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. শাখাওয়াত হোসেন জানান, স্বাস্থ্য অধিদপ্তরের নির্দশনায় অবৈধ ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারগুলোতে অভিযান চালানো হয়। এ অভিযান অব্যাহত থাকবে।
এসময় সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার আশরাফুর রহমান ও শাখাওয়াত তানভীর উপস্থিত ছিলেন।
Posted ৬:৩৮ পিএম | সোমবার, ৩০ মে ২০২২
The Daily Sarod | Pijush Kanti Acharya