শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের অপসারণ দাবি

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
সোমবার, ৩০ মে ২০২২   সর্বশেষ আপডেট : 12:40 am

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের অপসারণ দাবি

ব্রাহ্মণবাড়িয়ায় ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের অপসারণ দাবি করে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার বেলা ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে সচেতন যুব সমাজের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে বক্তারা বলেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়ি বহরে হামলাকারি, কেন্দ্রীয় বিএনপি নেতা, ২০০১ সালে ফেনী-১ আসনে খালেদা জিয়ার মনোনয়ন দাখিলকারি, নাশকতাসহ ১২ মামলার আসামী আল-আরাফাত সার্ভিস লিমিটেডের মালিক আবু তালেব। এই আবু তালেবের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ওয়াহীদুজ্জামান ষড়যন্ত্র করে আসছেন। তাই অবিলম্বে এই তত্ত্বাবধায়ককে অপসারণের দাবি জানাই। নাহলে তার অপসারণের দাবিতে ব্রাহ্মণবাড়িয়া জেলায় আরও বৃহৎ কর্মসূচি দেওয়া হবে।

মানববন্ধনে জেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি আবু নাছের সজরুল হকের পরিচালনায় উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক সাইদুজ্জামান আরিফ, বক্তব্য রাখেন সদর স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান ভুইয়া শিপু, জেলা যুবলীগ নেতা এমদাদ ভূইয়া, সাবেক ছাত্রলীগ নেতা মমিনুল ইসলাম সহ প্রায় দুই শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।

Facebook Comments Box

Posted ১২:৪০ এএম | সোমবার, ৩০ মে ২০২২

The Daily Sarod |