শিরোনাম
আশুগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি সেলিম পারভেজ, সাধারণ সম্পাদক আল মামুন ‘সেবার লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া’র পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত গভীর রাতে ছাত্রলীগ নেতা গ্রেফতার কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের লকডাউন কর্মসূচিকে ঘিরে ড্রোন-মোটরসাইকেল নিয়ে পুলিশের বিশেষ মহড়া ৫ বছরে ৫০০ কিলোমিটার এক্সপ্রেসওয়ে নির্মাণ করবে সরকার অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ

ইউক্রেনকে অস্ত্র দেওয়া নিয়ে ফ্রান্স-জার্মানকে রাশিয়ার হুশিয়ারি

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
শনিবার, ২৮ মে ২০২২   সর্বশেষ আপডেট : 11:04 pm

ইউক্রেনকে অস্ত্র দেওয়া নিয়ে ফ্রান্স-জার্মানকে রাশিয়ার হুশিয়ারি

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এবং জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎসের সঙ্গে কথা বলেছেন। স্থানীয় সময় শনিবার সকালে তিনি তাদের সাথে কথা বলেন। এ সময় পুতিন ইউক্রেনে অস্ত্র পাঠানোর জন্য তাদের সতর্ক করেছেন বলে বিবিসি এক প্রতিবেদনে জানা গেছে।

ক্রেমলিন জানিয়েছে, পুতিন দুই নেতাকে সতর্ক করে বলেছেন, ইউক্রেনে অস্ত্র সরবরাহ করা ‘বিপজ্জনক’। এসময় তাদেরকে ‘পরিস্থিতির আরও অস্থিতিশীলতা এবং মানবিক সঙ্কট বৃদ্ধির ঝুঁকি সম্পর্কে’ও সতর্ক করে দিয়েছেন পুতিন।

ক্রেমলিন আরও জানান, ইউক্রেনের বন্দরে আটকে থাকা শস্য পাঠানোর উপায় খুঁজতে মস্কো প্রস্তুত বলে তাদের জানিয়েছেন পুতিন।

প্রেসিডেন্ট পুতিন বলেন, রাশিয়ান সার এবং কৃষি পণ্যের সরবরাহ বৃদ্ধি বিশ্বব্যাপী খাদ্য বাজারে অস্থিরতা কমাতে সাহায্য করবে। তবে সেজন্য অবশ্যই রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে।

ক্রেমলিন বলেছেন, দুই নেতার সঙ্গে ইউক্রেন এবং রাশিয়ার মধ্যকার আলোচনার প্রতি ‘বিশেষভাবে জোর’ দেওয়া হয়। ইউক্রেনের দোষে ওই আলোচনা স্থবির হয়ে পড়েছে বলে অভিযোগ করেছে রাশিয়া।

Facebook Comments Box

Posted ১১:০৪ পিএম | শনিবার, ২৮ মে ২০২২

The Daily Sarod |