শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

ব্রাহ্মণবাড়িয়ায় ডা. স্যামুয়েল হ্যানিম্যান’র জন্মবার্ষিকী পালিত

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
শনিবার, ২৮ মে ২০২২   সর্বশেষ আপডেট : 12:48 am

ব্রাহ্মণবাড়িয়ায় ডা. স্যামুয়েল হ্যানিম্যান’র জন্মবার্ষিকী পালিত

ব্রাহ্মণবাড়িয়ায় বর্ণাঢ্য আয়োজনে হোমিওপ্যাথি চিকিৎসা বিজ্ঞানের জনক মহান চিকিৎসা বিজ্ঞানী ডা. স্যামুয়েল হ্যানিম্যান’র ২৬৭ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।

বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিক্যাল এসোসিয়েশন ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার উদ্যোগে শনিবার (২৮ মে) সকালে জেলা পরিষদ মিলনায়তনে বর্ণাঢ্য এই অনুষ্ঠানমালার আয়োজন করা হয়।

বিশিষ্ট হোমিও চিকিৎসক ডা. জয়চন্দ্র দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ডা. মোছা. নুরুন্নাহার বেগম, বাংলাদেশ হোমিওপ্যাথিকক বোর্ড ঢাকা’র চট্টগ্রাম অঞ্চলের বোর্ড সদস্য (শিক্ষক প্রতিনিধি) ডা. মোবাশ্বের আলী খাদেম, আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল এণ্ড কলেজের অধ্যক্ষ ডা. সোপানুল ইসলাম।

অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ডা. নির্মল চন্দ্র দেবনাথ, ডা. অ্যাডভোকেট কফিল উদ্দিন আহমেদ, ডা. শহিদুল ইসলাম, ডা. মেরাজুল হক, ডা. মোখলেছুর রহমান, ডা. খলিলুর রহমান প্রমুখ।

ডা. ফারুক আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তারা হোমিওপ্যাথি চিকিৎসা বিজ্ঞানের জনক মহান চিকিৎসা বিজ্ঞানী ডা. স্যামুয়েল হ্যানিম্যান’র জীবনাদর্শ তুলে ধরেন।

অনুষ্ঠানমালার শেষাংশে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা নুরুজ্জামান।

Facebook Comments Box

Posted ১০:৪৮ পিএম | শনিবার, ২৮ মে ২০২২

The Daily Sarod |