ডেস্ক রিপোর্ট
প্রিন্ট
শনিবার, ২৮ মে ২০২২
সর্বশেষ আপডেট : 10:40 pm
আফ্রিকান দেশ নাইজেরিয়ার পোর্ট হারকোর্ট নামে একটি শহরে খ্রীস্ট ধর্মাবলম্বীদের গির্জায় অনুষ্ঠান চলাকালে পদদলিত হয়ে অন্তত ৩১ জনের মৃত্যু হয়েছে। এতে আহত হন আরও অন্তত ৭ জন। হতাহতের বিষয়টি নিশ্চিত করেছে স্থানীয় পুলিশ।
তাৎক্ষণিকভাবে রিভার রাজ্য পুলিশের মুখপাত্র গ্রেস ইরিঞ্জ-কোকো বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, শনিবার ভোরে গির্জায় খাবার নিতে আসেন শতাধিক মানুষ। একটি গেট ভেঙে যায়। প্রচণ্ড ভিড়ে পদদলিত হয়ে হতাহতের ঘটনা ঘটেছে।
তিনি আরও বলেন, কিছু লোক সেখানে আগে থেকেই ছিলেন। কেউ কেউ ধৈর্যহীন হয়ে ছুটতে শুরু করলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের খবরে বলা হয়েছে, হতাহতের মধ্যে বেশিরভাগই শিশু রয়েছে। আহতদের হারকোর্ট সামরিক হাসপাতালে পাঠানো হয়েছে। কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে স্থানীয় প্রশাসন।
Posted ১০:৪০ পিএম | শনিবার, ২৮ মে ২০২২
The Daily Sarod | Pijush Kanti Acharya