শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

গার্ড-যাত্রীদের বাকবিতণ্ডা, আখাউড়ায় একঘন্টা পর ছাড়লো ট্রেন

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
শুক্রবার, ২৭ মে ২০২২   সর্বশেষ আপডেট : 9:09 pm

গার্ড-যাত্রীদের বাকবিতণ্ডা, আখাউড়ায় একঘন্টা পর ছাড়লো ট্রেন

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে ট্রেনের গার্ড ও যাত্রীদের মধ্যে বাকবিতন্ডার জেরে ঢাকাগামী আন্তঃনগর মহানগর এক্সপ্রেস ট্রেন এক ঘন্টারও বেশি সময় আটকে থাকে। শুক্রবার (২৭ মে) বিকালে এ ঘটনা ঘটে। নির্ধারিত সময়ে ট্রেনটি ছেড়ে না যাওয়ায় যাত্রীরা পড়েন দূর্ভোগে।

রেলওয়ে স্টেশন সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর মহানগর এক্সপ্রেস ট্রেনটি বিকাল ৩ টায় লাকশাম স্টেশনে যাত্রাবিরতি দেয়। এ সময় ওই ট্রেনের শীতাতাপ নিয়ন্ত্রিত চ বগিতে ছাঁদ চুষে বৃষ্টি ও এসির পানি বগির ভিতরে পড়ছিল। এতে পানিতে ভিজে যায় বগিতে থাকা ১২টি আসনের যাত্রীরা। ট্রেনটি বিকাল ৫ টায় আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে নির্ধারিত যাত্রাবিরতি করে। এ সময় পানিতে ভিজে দূর্ভোগের শিকার ওই যাত্রীরা ট্রেনের পরিচালকের (গার্ড) সৈয়দ মাকসুদুর রহমানের কাছে গিয়ে ট্রেনের অব্যবস্থাপনার বিষয়টি অবগত করে ব্যবস্থা নেওয়া দাবি জানান। এতে তাদের মধ্যে বাকবিতন্ডা সৃষ্টি হয়।

এ সময় যাত্রীরা উত্তেজিত হয়ে পড়লে গার্ড ট্রেন চালাতে অস্বীকৃতি জানায়। ফলে প্রায় এক ঘন্টা ট্রেন চলাচল বন্ধ থাকে। পরে রেলওয়ে স্টেশন সুপারিনটেনডেন্ট কামরুল হাসান তালুকদার গার্ড সৈয়দ মাকসুদুর রহমান ও স্টেশনে দায়িত্বরত রেলওয়ে পুলিশ সদস্যরা বগিতে পানি পড়া বন্ধের আশ্বাস দিলে যাত্রীরা শান্ত হয়।

এ ট্রেনের আলাউদ্দিন বেগ নামের এক যাত্রী বলেন, পরিবার নিয়ে ঢাকা যেতে মহানগর একপ্রেস ট্রেনে চট্টগ্রাম থেকে উঠা হয়। ট্রেনটি লাকসাম স্টেশনে আসার পর পরই আমাদের চ বগিতে ছাঁদ চুষে পানি পড়তে থাকে।  এতে করে নিজ আসন ছেড়ে কষ্ট করে অন্যত্র দাঁড়িয়ে থাকতে হয়।

আখাউড়া রেলওয়ে স্টেশন সুপারিনটেনডেন্ট কামরুল হাসান তালুকদার বলেন, যাত্রীরা উত্তেজিত হয়ে গার্ডের সাথে অশোভন আচরণ করে। এতে এক ঘন্টা বিলম্ব হয়। পরে বগিতে পলিথিন ও ত্রিপাল জাতীয় কাপড় দিয়ে  পানি পড়া বন্ধ করে দিলে ট্রেনটি ৫ টা ৫৮ মিনিটে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।

 

 

 

Facebook Comments Box

Posted ৯:০৯ পিএম | শুক্রবার, ২৭ মে ২০২২

The Daily Sarod |