স্টাফ রিপোর্টার
প্রিন্ট
শুক্রবার, ২৭ মে ২০২২
সর্বশেষ আপডেট : 8:05 pm
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ. ক. ম. মোজাম্মেল হক বলেছেন, বঙ্গবন্ধুকে যারা হত্যা করে ক্ষমতায় এসেছিল-তাদের সাধের পাকিস্তান যেমন আজকে একটি অকার্যকর ব্যর্থ রাষ্ট্র, বাংলাদেশকেও তেমন ব্যর্থ রাষ্ট্র করার চেষ্টা তারা করেছিল। বাংলার মানুষ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে সেই পরাজিত শক্তিকে আবার ব্যালটের মাধ্যমে, ভোটের মাধ্যমে পরাজিত করে মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে ফিরিয়ে এনেছে।
শুক্রবার (২৭ মেধ দুপুরে ব্রাহ্মণবাড়িয়া শহরের শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে একটি সংগঠনের সম্মেলনের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন মন্ত্রী।
সম্মেলনের উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের সংসদ সদস্য র. আ. ম. উবায়দুল মোকতাদির চৌধুরী।
এসময় মন্ত্রী মোজাম্মেল হক বলেন, জিয়া, এরশাদ ও খালেদা জিয়া ২৯ বছর রাষ্ট্রের ক্ষমতায় ছিল। আর বঙ্গবন্ধু সাড়ে ৩ বছর এবং শেখ হাসিনা সাড়ে ১৮ বছর- এই ২২ বছর আমরা রাষ্ট্রীয় ক্ষমতায়। তারা ২৯ বছরে কী করেছে আর ২২ বছরে দেশে যে উন্নয়ন হয়েছে- সেই হিসাব যদি মিলান, তাহলেই বুঝতে পারবেন তানা কখনোই বাংলাদেশের উন্নয়ন চায়নি। বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিল।
ডা. মো. আবু সাঈদের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগম, ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মো. শাহগীর আলম, পুলিশ সুপার মো. আনিসুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র নায়ার কবির, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামি ও সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন প্রমুখ।
Posted ৮:০৫ পিএম | শুক্রবার, ২৭ মে ২০২২
The Daily Sarod | Pijush Kanti Acharya