শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

বিজয়নগরে বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বৃহস্পতিবার, ২৬ মে ২০২২   সর্বশেষ আপডেট : 8:12 pm

বিজয়নগরে বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে রুবেল মিয়া (৩৫) নামের এক যাত্রী নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সোয়া ১০টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বুধন্তী ইউনিয়নের বীরপাশা নামক এলাকায় এই দূর্ঘটনাটি ঘটে। নিহত রুবেলের বাড়ি সিলেটের ফেঞ্চুগঞ্জে বলে জানা গেছে। এই দূর্ঘটনায় আহত আরও দুই যাত্রীকে আশংকাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুখেন্দ্র বসু জানান, সকালে সিলেটগামী একটি যাত্রীবাহী মাইক্রোবাসকে বিপরীত দিক থাকে আসা দিগন্ত পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়েমুচড়ে যায় এবং বাসটি সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে মাইক্রোবাসের এক যাত্রী নিহত হয়। আহত হয়েছে আরও দুইজন। হতাহতদের স্থানীয় বাসিন্দাদের সহায়তায় সরাইল দমকল বাহিনীর সদস্যরা উদ্ধার করে। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

Facebook Comments Box

Posted ৮:১২ পিএম | বৃহস্পতিবার, ২৬ মে ২০২২

The Daily Sarod |