স্টাফ রিপোর্টার
প্রিন্ট
বুধবার, ২৫ মে ২০২২
সর্বশেষ আপডেট : 10:16 pm
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৩তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে উদযাপিত হয়েছে। বুধবার (২৫ মে) সন্ধ্যায় জেলা শহরের শিল্পকলা একাডেমী মিলনায়তনে জেলা প্রশাসনের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী।
জেলা প্রশাসক মোহাম্মদ শাহগীর আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. আনিসুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজউদ্দিন জামি প্রমুখ।
এ সময় বক্তারা কবি কাজী নজরুল ইসলামের জীবন ও কর্ম নিয়ে বিস্তর আলোচনা করেন। পরে স্থানীয় শিল্পীবৃন্দের পরিবেশনায় একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনা করা হয়।
Posted ১০:১৬ পিএম | বুধবার, ২৫ মে ২০২২
The Daily Sarod | Pijush Kanti Acharya