শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

আখাউড়ায় রেললাইনের পাশে পড়ে ছিল বৃদ্ধের মরদেহ

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বুধবার, ২৫ মে ২০২২   সর্বশেষ আপডেট : 10:13 am

আখাউড়ায় রেললাইনের পাশে পড়ে ছিল বৃদ্ধের মরদেহ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেললাইনের পাশ থেকে অজ্ঞাতনামা (৬৫) বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ।মঙ্গলবার (২৪ মে) বিকেল ৫টার দিকে আখাউড়ার একটি স্কুলের পাশের রেললাইন থেকে বৃদ্ধের মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, কয়েকজন যুবক আখাউড়া বাইপাস রেললাইন দিয়ে হেটে স্টেশনের দিকে যাচ্ছিল। এ সময় তারা রেললাইনের পাশে একটি ফাঁকা জায়গা এক বৃদ্ধকে পড়ে থাকতে দেখেন। পরে তারা খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বৃদ্ধের মরদেহ উদ্ধার করেন।

আখাউড়া রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল করিম জানান, অজ্ঞাতনামা বৃদ্ধের লাশ উদ্ধারের পর পিবিআই ব্রাহ্মণবাড়িয়াকে খবর দেওয়া হয়। পিবিআই কর্মকর্তারা লাশের পরিচয় শনাক্তের জন্য ফিংগারপ্রিন্ট সংগ্রহ করেছে। এ ব্যাপারে রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। পুলিশ অজ্ঞাতনামা ব্যক্তির পরিচয় শনাক্তের জন্য কাজ করছে। নিহতের লাশ ময়নাতদন্তের জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে তার মৃত্যুর কারণ জানা যাবে।

Facebook Comments Box

Posted ১০:১৩ এএম | বুধবার, ২৫ মে ২০২২

The Daily Sarod |