শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

জাতীয় নৌ-নিরাপত্তা দিবস পালনের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন-গণস্বাক্ষর

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
সোমবার, ২৩ মে ২০২২   সর্বশেষ আপডেট : 9:13 pm

জাতীয় নৌ-নিরাপত্তা দিবস পালনের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন-গণস্বাক্ষর

প্রতিবছর ২৩ মে জাতীয় নৌ-নিরাপত্তা দিবস ঘোষণার দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন ও গণস্বাক্ষর অভিযান ২০২২ কর্মসূচি পালিত হয়েছে। সোমবার (২৩ মে) ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে এই মানববন্ধনের আয়োজন করে নদী ও প্রাণ-প্রকৃতি সুরক্ষা সামাজিক সংগঠন ‘নোঙর’। প্রতিবছর ২৩ মে তারিখকে ‘নোঙর’ জাতীয় নৌ-নিরাপত্তা দিবস ঘোষণার দাবিতে সারাদেশে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে।

‘নোঙর’ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি শামীম আহমেদের সভাপতিত্বে ও সোহেল আহাদের সঞ্চালনায় জেলার বিশিষ্ট সাংবাদিক, সংস্কৃতিকর্মী ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন। মানববন্ধনে ‘নোঙর’ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সাধারণ সম্পাদক খালেদা মুন্নী স্বাগত বক্তব্য রাখেন।

মানববন্ধনে বক্তারা বলেন, প্রতিবছরই বর্ষা এলে নৌ-নিরাপত্তার বিষয়টি মাথায় আসে। প্রতিটি নৌ-দূর্ঘটনার পর তদন্ত কমিটি গঠন ও বিভিন্ন দপ্তরের দৌড়-ঝাঁপ দেখা গেলেও কার্যত কোনো পদক্ষেপ নিতে দেখা যায় না। জেলার কোনো নৌঘাটেই যাত্রী নিরাপত্তায় লাইফ জ্যাকেট ও বয়াসহ কোনো ধরনের নিরাপত্তা সামগ্রী ব্যবহার করতে দেখা যায় না। এমনকি অতিরিক্ত যাত্রী বহনেও কর্তৃপক্ষের তদারকি নেই।

‘নোঙর’ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি শামীম আহমেদ তার বক্তব্যে বলেন, নোঙর’র দীর্ঘদিনের সংগ্রামে আজ দেশব্যাপী মানুষ নদী নিরাপত্তার বিষয়টি ভাবতে শুরু করেছে। কিন্তু এ ভাবনা বা আলোচনাই যথেষ্ট নয়। নদীমাতৃক দেশে নদীতে মানুষ ও সম্পদ বাঁচাতে জাতীয় একটি দিবস ঘোষণা আজ সময়ের দাবি। এ বিষয়ে নোঙরের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপিও দেয়া হয়েছে। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সু-দৃষ্টি কামনা করছি। সেই সাথে দেশের সকল মানুষকে এ দাবির সঙ্গে একাত্মতা ঘোষণারও আহবান জানাচ্ছি।

মানববন্ধনে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক ইউনিয়নের সভাপতি দীপক চৌধুরী বাপ্পী। এছাড়াও বক্তব্য রাখেন জেলা নাগরিক ফোরামের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা রতন কান্তি দত্ত, সাহিত্য একাডেমির পরিচালক মণ্ডলীর সদস্য ফারুক আহমেদ ভুইয়া ও নির্বাহী সদস্য জামিনুর রহমান, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাংগঠনিক সম্পাদক (সিলেট অঞ্চল) মনির হোসেন, জেলা খেলাঘরের সাধারণ সম্পাদক নীহার রঞ্জন সরকার, জেলা উদীচীর সাধারণ সম্পাদক ফেরদৌস রহমান, জেলা বাসদের আহবায়ক প্রবীর চৌধুরী রিপন, জেলা যুবমৈত্রীর সদস্য সচিব ফরহাদুল ইসলাম পারভেজ, জেলা ঐক্য ন্যাপের সাধারণ সম্পাদক আবু কালাম নাঈম, গীতিকার গাজী তানভীর আহমেদ, তিতাস আবৃত্তি সংগঠনের সহকারী পরিচালক মো. সুজন সরকার, জেলা মৎসজীবী লীগের সভাপতি আবদুর রহমান সরদার ও সাধারণ সম্পাদক শাহ পরান, নোঙর সহসভাপতি মনিরুল ইসলাম প্রমুখ।

উল্লেখ্য, ২০০৪ সনের ২৩ মে মাদারীপুর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা ত্রুটিযুক্ত ও চলাচল অনুপযোগী লঞ্চ “এমভি লাইটিং সান” ও “এমভি দিগন্ত” মেঘনা নদীতে গভীর রাতে ঝড়ের কবলে পড়ে ডুবে যায়। সেই ভয়াবহ নৌ-দূর্ঘটনায় প্রায় দুই শতাধিক মানুষ প্রাণ হারান। এ মর্মান্তিক দূর্ঘটনায় নিহতদের স্মরণে এবং সারা দেশব্যাপী নৌ-নিরাপত্তার বিষয়টিকে সরকারি ও বেসরকারিভাবে সকলের নিকট তুলে ধরে গণসচেতনতার লক্ষ্যে ‘নোঙর বাংলাদেশ’ দীর্ঘদিন ধরে ২৩ মে তারিখকে জাতীয় নৌ-নিরাপত্তা দিবস ঘোষণার দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে।

 

Facebook Comments Box

Posted ৯:১৩ পিএম | সোমবার, ২৩ মে ২০২২

The Daily Sarod |