শিরোনাম
আশুগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি সেলিম পারভেজ, সাধারণ সম্পাদক আল মামুন ‘সেবার লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া’র পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত গভীর রাতে ছাত্রলীগ নেতা গ্রেফতার কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের লকডাউন কর্মসূচিকে ঘিরে ড্রোন-মোটরসাইকেল নিয়ে পুলিশের বিশেষ মহড়া ৫ বছরে ৫০০ কিলোমিটার এক্সপ্রেসওয়ে নির্মাণ করবে সরকার অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ

নাসিরনগরে স্বামীর সাথে অভিমানে ইঁদুর মারার বিষ খেয়ে গৃহবধূর আত্মহত্যা

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
সোমবার, ২৩ মে ২০২২   সর্বশেষ আপডেট : 10:32 pm

নাসিরনগরে স্বামীর সাথে অভিমানে ইঁদুর মারার বিষ খেয়ে গৃহবধূর আত্মহত্যা

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে তানজিনা বেগম (২৪) নামের এক গৃহবধূ স্বামীর সাথে অভিমান করে ইঁদুর মারার বিষ খেয়ে আত্মহত্যা করেছে। সোমবার (২৩ মে) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার নাসিরপুর গ্রামে এ ঘটনা ঘটে। তানজিনা বেগম সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের চাঁনপুর গ্রামের সরফত আলীর মেয়ে এবং নাসিরনগর সদর ইউনিয়নের নাসিরপুর গ্রামের পাভেল মিয়ার স্ত্রী

পুলিশ জানান, প্রায় পাঁচ আগে পাভেল মিয়ার সাথে তানজিনা বেগমের ৪ লক্ষ টাকার দেনমোহরে বিয়ে হয়। তাদের ঘরে মেয়ে সন্তান জন্ম নেন। বিয়ের পর থেকে তাদের দাম্পত্য জীবন সুখের ছিলনা। এর কলহের জেরে তানজিনা সোমবার সকালে ইঁদুর মারার ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। পরে মুমূর্ষু অবস্থায় তানজিনাকে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে নিহতের ভাই বিল্লাল মিয়া অভিযোগ করে বলেন, বিয়ের পর থেকে তার বোন তানজিনাকে বাবার বাড়ি থেকে টাকার জন্য একাধিকবার মারধোর করেছেন পাভেল। অনেকবার তাকে টাকাও দিয়েছি। তানজিনা আত্মহত্যা করেনি, তাকে হত্যার পর তার শরীরে বিষ ছিটিয়ে দিয়েছে পাভেল। তিনি বোনের হত্যার সঠিক বিচার দাবি করেন।

এব্যাপারে নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ হাবিবুল্লাহ সরকার জানান, নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছি। লাশটি উদ্ধারের পর জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানোর হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানানো যাবে।

Facebook Comments Box

Posted ৮:৫৪ পিএম | সোমবার, ২৩ মে ২০২২

The Daily Sarod |