শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

মাঙ্কিপক্স: জোরদার করা হয়েছে আখাউড়া স্থলবন্দরে স্বাস্থ্য পরীক্ষা

জ্যেষ্ঠ প্রতিবেদক   প্রিন্ট
রবিবার, ২২ মে ২০২২   সর্বশেষ আপডেট : 8:18 pm

মাঙ্কিপক্স: জোরদার করা হয়েছে আখাউড়া স্থলবন্দরে স্বাস্থ্য পরীক্ষা

আফ্রিকা থেকে আমেরিকা ও ইউরোপের কয়েকটি দেশে ইতিমধ্যে ভাইরাস জনিত রোগ মাঙ্কিপক্স ছড়িয়ে পড়েছে। বাংলাদেশে এই ভাইরাস প্রতিরোধ করতে বাংলাদেশের স্থলবন্দর গুলোতে অতিরিক্ত সতর্কতার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এর অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে স্বাস্থ্য পরীক্ষা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন জেলার সিভিল সার্জন ডা.একরামউল্লাহ।

সিভিল সার্জন ডা. একরামউল্লাহ জানান, স্বাস্থ্য অধিদপ্তরের এক সভায় মাঙ্কিপক্স সম্পর্কে আমাদের জরুরী নির্দেশনা দেওয়া হয়েছে। বিশেষ করে যেসকল দেশে ইতিমধ্যে রোগটি ছড়িয়ে পড়েছে, সেসব দেশ থেকে আসা যাত্রীদের ক্ষেত্রে অতিরিক্ত সর্তকতা অবলম্বন করা হচ্ছে। চট্রগ্রাম বিভাগীয় কার্যালয় থেকে চিঠির মাধ্যমে এই রোগ প্রতিরোধে করণীয় সম্পর্কে জানানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, বন্দরে হেলথ্ স্ক্রিনিং কার্যক্রম জোরদার করা করতে। এছাড়াও সন্দেহজনক ও লক্ষ্মণ যুক্ত রোগী হলে আইসোলেশনে পাঠাতে এবং এর তথ্য ঢাকায় পাঠাতে। আমার ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করে স্থলবন্দরে আমাদের কার্যক্রম জোরদারের নির্দেশনা দেওয়া হয়েছে।

 

Facebook Comments Box

Posted ৮:১৮ পিএম | রবিবার, ২২ মে ২০২২

The Daily Sarod |