স্টাফ রিপোর্টার
প্রিন্ট
রবিবার, ২২ মে ২০২২
সর্বশেষ আপডেট : 8:06 pm
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় মাদক বিরোধী ট্রাস্ক ফোর্সের অভিযানে ইয়াবা ট্যাবলেট সহ আব্দুল কাদের মোল্লা (৭০) নামের এক ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতিকে আটক করা হয়েছে। আজ রোববার (২২ মে) দুপুরে এই ঘটনায় আখাউড়া থানায় মামলা দায়েরের পর তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
আব্দুল কাদের মোল্লা আখাউড়া পৌর এলাকার দেবগ্রামের মৃত সোনা মিয়ার ছেলে ও ৮নং ওয়ার্ড পৌর আওয়ামী লীগের সভাপতি। এসময় তার বসত ঘর থেকে ২২৩৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথভাবে গঠিক এই ট্রাস্ক ফোর্সের নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ব্রাহ্মণবাড়িয়া সার্কেল অফিসের সহকারী পরিচালক মিজানুর রহমান জানান, শনিবার মধ্যরাতে আখাউড়ার দেবগ্রাম মধ্যপাড়ায় আব্দুল কাদের মোল্লার বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মাদক বিরোধী ট্রাস্ক ফোর্স। অভিযানকালে পালিয়ে যায় আব্দুল কাদের মোল্লার ছেলে সোহাগ মোল্লা। এসময় তাদের বসত ঘরে তল্লাশি করে ২২৩৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটক করা হয় আব্দুল কাদের মোল্লাকে। এই ঘটনায় রোববার দুপুরে আখাউড়া থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
Posted ৮:০৪ পিএম | রবিবার, ২২ মে ২০২২
The Daily Sarod | Pijush Kanti Acharya