শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

সরাইলে ব্যবসায়ী নিহতের প্রতিবাদে মানববন্ধন, বিচার বিভাগীয় তদন্তের দাবি

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
শনিবার, ২১ মে ২০২২   সর্বশেষ আপডেট : 8:44 pm

সরাইলে ব্যবসায়ী নিহতের প্রতিবাদে মানববন্ধন, বিচার বিভাগীয় তদন্তের দাবি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানা পুলিশ হেফাজতে ব্যবসায়ী নজীর আহমেদ সাপু হত্যার ঘটনা বিচার বিভাগীয় তদন্ত, জড়িতদের অনতিবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তিসহ নিহতের পরিবারের সদস্যদের নিরাপত্তার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে ।

সন্ত্রাস প্রতিরোধ মঞ্চ,ব্রাহ্মণবাড়িয়ার আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন সম্মিলিত সাংস্কৃতিক জোট,ব্রাহ্মণবাড়িয়ার আহবায়ক অ্যাডভোকেট আবদুন নূর।

মানববন্ধনে বক্তারা বলেন, সাপু হত্যার এক মাস অতিবাহিত হলেও এখনো এফআইআরভুক্ত আসামিদের পুলিশ গ্রেপ্তার করতে পারে নাই। অভিযুক্ত পুলিশ কর্মকর্তারাও এখনো বহাল তবিয়তে রয়েছেন।নিহত সাপুর পরিবারের সদস্যরা চরম নিরাপত্তাহীনতায় রয়েছে। সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে অনতিবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না করলে কঠোর আন্দোলনে নামতে বাধ্য হওয়ার কথা জানিয়ে বক্তারা বলেন,আশা করি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জনদাবির প্রতি শ্রদ্ধাশীল হয়ে আলোচিত এ হত্যার দ্রুত তদন্ত সম্পন্ন করবেন।

বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাংগঠনিক সম্পাদক মনির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে দাবির প্রতি সংহতি জানিয়ে বক্তব্য রাখেন প্রবীণ আইনজীবী ও সরাইল উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুর রাশেদ,ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামি,জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি অ্যাডভোকেট কাজী মাসুদ আহমেদ, জেলা সিপিবির সাধারণ সম্পাদক সাজিদুল ইসলাম, জেলা জেএসডির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তৈমুর রেজা মো. শাহজাদ, বাংলাদেশ জাসদের জেলা সভাপতি হুমায়ুন কবির,সরাইল উপজেলা মুুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমন্ডার আনোয়ার হোসেন, ব্রাহ্মণবাড়িয়া নাগরিক ফোরামের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা রতন দত্ত,ভাসানী চর্চা কেন্দ্রের সংগঠক বীর মুক্তিযোদ্ধা মতিলাল বনিক,জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক আবু সাঈদ খান, জেলা ঘাতক দালাল নির্মূল কমিটির সাধারণ সম্পদাক অ্যাডভোকেট অসীম কুমার বর্দ্ধন, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক প্রদ্যুৎ নাগ,ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সাবেক সহসভাপতি সৈয়দ মো. আকরাম, বাংলাদেশ জাসদের জেলা সাধারণ সম্পাদক জিয়া কারদার নিয়ন,জেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদক মন্ডলীর সদস্য নজরুল ইসলাম, জেলা ঐক্য ন্যাপের সাধরণ সম্পাদক আবু কালাম নাঈম, সরাইল উপজেলা আওয়ামী লীগের সদস্য মোস্তাফিজুর রহমান,সরাইল ন্যাপের সাধারণ সম্পাদক আবদুল জব্বার, সরাইল উপজেলা আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট জয়নাল উদ্দিন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের ব্রাহ্মণবাড়িয়ার সদস্য সচিব সঞ্জীব ভট্টাচার্য্য, জাতীয় কৃষক খেতমজুর সমিতির জেলা সভাপতি আবদুস সোবহান মাখন,জেলা খেলাঘরের সাধারণ সম্পাদক নিহার রঞ্জন সরকার,ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক ফরহাদুল ইসলাম পারভেজ, পিসভিশনের সাধারণ সম্পাদক শরীফ আহাম্মদ খান,আবরণীর নির্বাহী পরিচালক হাবিবুর রহমান পারভেজ,নোঙরের সভাপতি শামীম আহমেদ ,জেলা বাসদের আহবায়ক প্রবীর চৌধুরী রিপন,জেলা যুবজোটের যুগ্ম আহবায়ক রেজোয়ান ভূইয়া সোহেল, সরাইল উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবেদুর আর শাহীন,সরাইল উদীচীর সভাপতি মোজাম্মেল পাঠান,জাতীয় পুরস্কারপ্রাপ্ত ক্রীড়াবিদ আবুল কাসেম,জেলা ছাত্রমৈত্রীর নেতা মো. জিহাদ প্রমুখ।

পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন নিহতের বড় ভাই এবং বাংলাদেশ জাসদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমেদ তফছির।

মানবন্ধনে জেলার বিভিন্ন রাজনৈতিক দল,সামাজিক সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনসহ অর্ধশত সংগঠনের নেতা কর্মীরা অংশগ্রহণ করেন।

প্রসঙ্গত ব্যবসায়ী নজীর আহমেদ সাপু গত ২১ এপ্রিল রাতে সরাইল থানা পুলিশের হেফাজতে নিহতের অভিযোগ করেন পরিবারের সদস্যরা। এই ঘটনায় আদালত ও থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়।

Facebook Comments Box

Posted ৮:৪৪ পিএম | শনিবার, ২১ মে ২০২২

The Daily Sarod |