শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

ব্রাহ্মণবাড়িয়ায় অনুষ্ঠিত হলো সম্প্রীতির আবৃত্তি সন্ধ্যা

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
শুক্রবার, ২০ মে ২০২২   সর্বশেষ আপডেট : 10:52 pm

ব্রাহ্মণবাড়িয়ায় অনুষ্ঠিত হলো সম্প্রীতির আবৃত্তি সন্ধ্যা

ব্রাহ্মণবাড়িয়ায় শুক্রবার সম্প্রীতির আবৃত্তি সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশের তিতাস আবৃত্তি সংগঠন ও ভারতের শ্রুতি নামে আবৃত্তি সংগঠনের যৌথ আয়োজনে সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনে এ পরিবেশনা অনুষ্ঠিত হয়।

আমরা ভাষায় এক, ভালোবাসায় এক- শ্লোগানকে সামনে রেখে আবৃত্তি সন্ধ্যার আয়োজন উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মো. শাহগীর আলম।
উদ্বোধক শুরুতে প্রদীপ জ্বালিয়ে আবৃত্তি সন্ধ্যার উদ্বোধন করেন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদে সাংগঠনিক সম্পাদক ও তিতাস আবৃত্তি সংগঠনের পরিচালক মনির হোসেন।

উদ্বোধনের পর বাংলাদেশের শিল্পীরা দু’দেশের জাতীয় সঙ্গীত পরিবেশন করেন। ভারতের ত্রিপুরার ১২জন শিল্পী ত্রিপুরাকে তুলে ধরে শুরুর দিকে দলীয় আবৃত্তি করেন। এক ঘন্টারও বেশি সময় ধরে চলা আবৃত্তিতে কয়েকশ’ আবৃত্তিপ্রেমি উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের অধ্যক্ষ বিভূতি ভুষণ দেবনাথ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মোজাম্মেল হোসেন রেজা, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামি, সিনিয়র সহ-সভাপতি পিযূষ কান্তি আচার্য, মুক্তিযোদ্ধা ওয়াসেল সিদ্দিকি, ইউনিভার্সেল মেডিকেল কলেজের পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তী প্রমুখ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ১০:৫২ পিএম | শুক্রবার, ২০ মে ২০২২

The Daily Sarod |