শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

ব্রাহ্মণবাড়িয়ায় কারাগারে কয়েদির মৃত্যু

জ্যেষ্ঠ প্রতিবেদক   প্রিন্ট
শুক্রবার, ২০ মে ২০২২   সর্বশেষ আপডেট : 3:47 pm

ব্রাহ্মণবাড়িয়ায় কারাগারে কয়েদির মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে দেড় বছরের সাজাপ্রাপ্ত নুরুল ইসলাম (৩৮) নামের এক কয়েদি মারা গেছেন। শুক্রবার সকালে ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নুরুল ইসলাম জেলার আখাউড়া উপজেলার আব্দুল্লাহপুরের সৈয়দ আলীর ছেলে।

ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারের সুপার ইকবাল হোসেন জানান, নুরুল ইসলাম একটি মাদক মামলার দেড় বছরের বছরের সাজাপ্রাপ্ত কয়েদি ছিলেন। গত একমাস আগে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে৷ আজ ফজরের নামাজের পর তিনি অসুস্থ হয়ে পড়েন৷ পরে তাকে ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা আছে।

Facebook Comments Box

Posted ৩:৪৭ পিএম | শুক্রবার, ২০ মে ২০২২

The Daily Sarod |