শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

ব্রাহ্মণবাড়িয়ায় ‘বাল্য বিবাহকে না’, শিক্ষার্থীদের শপথ

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বৃহস্পতিবার, ১৯ মে ২০২২   সর্বশেষ আপডেট : 9:23 pm

ব্রাহ্মণবাড়িয়ায় ‘বাল্য বিবাহকে না’, শিক্ষার্থীদের শপথ

ব্রাহ্মণবাড়িয়ায় দুইটি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা বাল্যবিবাহ কে না জানিয়ে শপথ বাক্য পাঠ করেছে৷ বৃহস্পতিবার (১৯ মে) ব্রাহ্মণবাড়িয়া শহরের সাবেরা সোবহান সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় ও আনন্দময়ী বালিকা উচ্চ বিদ্যালয়ে বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ে সামবেশে তারা এই শপথ বাক্য পাঠ করেন। এতে অংশগ্রহণ করে ২ সহস্রাধিক শিক্ষার্থী।

বাংলাদেশ সরকারের অংশীদারিত্বে এবং ইউরোপীয়ান ইউনিয়নের অর্থায়নে ব্রিটিশ কাউন্সিল কর্তৃক বাস্তবায়িত প্লাটফর্মস ফর ডায়ালগ (পিফরডি) প্রকল্পের অধীনে ডিস্ট্রিক্ট পলিসি ফোরাম (ডিপিএফ)-ব্রাহ্মণবাড়িয়ার উদ্যোগে ’বাল্য বিাহকে না বলি ,সুখী সমৃদ্ধসমাজ গড়ি ’প্রতিপাদ্যে এই সমাবেশের আয়োজন করে।

দুপুরে সাবেরা সোবহান সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বদিউজ্জামান। সমাবেশে বাল্য বিবাহের কুফল নিয়ে আলোচনা করেন ডিস্ট্রিক্ট পলিসি ফোরাম (ডিপিএফ)ব্রাহ্মণবাড়িয়ার সভাপতি মোহাম্মদ আরজু ,সহ-সভাপতি তাপসী রায়, পিফরডির জেলা ফ্যাসিলেটর খোদেজা বেগম, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. খায়রুজ্জামান, সিনিয়র শিক্ষক মো. আবদুর রহিম, সফিকুর রহমান প্রমুখ। সমাবেশে বাল্য বিবাহ বিরোধী শপথ করান বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বদিউজ্জামান।

এর আগে, সকালে আনন্দময়ী বালিকা উচ্চ বিদ্যালয়ে সমাবেশ অুনষ্ঠিত হয়। বিদ্যালেয়র প্রধান শিক্ষক মোহাম্মদ আবু জামালের সভাপতিত্বে বক্তব্য রাখেন করেন ডিস্ট্রিক্ট পলিসি ফোরাম (ডিপিএফ) ব্রাহ্মণবাড়িয়ার সভাপতি মোহাম্মদ আরজু, সহ-সভাপতি তাপসী রায়, সদস্য এসএম শাহীন, তাহের উদ্দিন, মো. আশিকুর রহমান ভূইয়া, পিফরডির জেলা ফ্যাসিলেটর খোদেজা বেগম। সমাবেশে বাল্য বিবাহ বিরোধী শপথ করান বিদ্যালেয়র প্রধান শিক্ষক।

Facebook Comments Box

Posted ৯:২৩ পিএম | বৃহস্পতিবার, ১৯ মে ২০২২

The Daily Sarod |