আশুগঞ্জ সংবাদদাতা
প্রিন্ট
বুধবার, ১৮ মে ২০২২
সর্বশেষ আপডেট : 9:27 pm
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট (অনুর্ধ ১৭ বালক) এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় উপজেলার চরচারতলা ইউনিয়নকে হারিয়ে শিরোপা জিতেছেন আশুগঞ্জ সদর ইউনিয়ন।
বুধবার (১৮ মে) বিকালে আশুগঞ্জ তাপ বিদ্যুৎকেন্দ্র কলোনির মাঠে এই ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. হানিফ মুন্সী।
আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অরবিন্দ বিশ্বাস এর সভাপতিত্বে খেলায় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম পারভেজ, মহিলা ভাইস চেয়ারম্যান লিমা সুলতানা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল হোসেন, সদর ইউনিয়নের চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম, চরচারতলা ইউনিয়নের চেয়ারম্যান মো. ফাইজুর রহমান, ফিরোজ মিয়া সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আহমদ উল্লাহ খন্দকার, হাজি আব্দুল জলিল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হুমায়ুন কবির, আশুগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আল মামুন প্রমূখ।
ফাইনাল ম্যাচে আশুগঞ্জ সদর ইউনিয়ন চরচারতলা ইউনিয়নকে ২-০ গোলে হারিয়ে শিরোপা জিতেছেন। পরে উপস্থিত অতিথিরা খেলোয়ারদের মাঝে পুরস্কার তুলে দেন। টুর্ণামেন্টে নকআউট পদ্ধতিতে উপজেলার আটটি ইউনিয়ন থেকে আটটি দল অংশ নিয়েছিলেন।
Posted ৯:২৭ পিএম | বুধবার, ১৮ মে ২০২২
The Daily Sarod | Pijush Kanti Acharya