স্টাফ রিপোর্টার
প্রিন্ট
বুধবার, ১৮ মে ২০২২
সর্বশেষ আপডেট : 9:18 pm
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থেকে ৫০ কেজি গাঁজা’সহ ০৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। বুধবার ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের হোটেল উজানভাটির সামনে থেকে দুইটি প্রাইভেটকারে তল্লাশি করে মাদকদ্রব্য গুলো উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন, হবিগঞ্জ জেলার বাহুবলের শফিক আলীর ছেলে মো. আকাইদ (২৫), আরজু মিয়ার ছেলে মো. আলী হোসেন (৩৫) ও মৃত শুক্কুর আলীর ছেলে জাহির মিয়া (৩৫)।
বুধবার দুপুরে র্যাব-১৪ ভৈরব ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের জানান, ভৈরব ক্যাম্পের আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে উজানভাটি হোটেলের সামনে ঢাকা-সিলেট মহাসড়কের ঢাকাগামী লেনের উপর অভিযান পরিচালনা করা হয়। এসময় দুটি প্রাইভেটকারে তল্লাশি করে ২৫ কেজি করে ৫০কেজি গাঁজা উদ্ধার করা হয়৷ এই ঘটনায় দুটি প্রাইভেটকারকে জব্দ করা হয়েছে। তিনজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Posted ৯:১৮ পিএম | বুধবার, ১৮ মে ২০২২
The Daily Sarod | Pijush Kanti Acharya