স্টাফ রিপোর্টার
প্রিন্ট
মঙ্গলবার, ১৭ মে ২০২২
সর্বশেষ আপডেট : 9:27 pm
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের আওতাধীন উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের অধীনে উপজেলায় ই-মিউটেশন অনলাইন ভূমি উন্নয়ন কর সংগ্রহ এবং ভূমি ব্যবস্থাপনা বিষয়ে ৩ দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রাবেয়া আফসার সায়মা। তিনি অনলাইনে ই-নামজারি, ভূমি সেবা ও ভূমি ব্যবস্থাপনা বিষয়ে আলোচনা করেন।
প্রশিক্ষণ কর্মশালায় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদি হাসান, উপজেলা ভূমি অফিসের নাজির কাম ক্যাশিয়ার মো. ইসলাম উদ্দিন, উপজেলার ১০ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, উপজেলা ভূমি ও ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা, কর্মচারিগণ ও সাংবাদিকরা প্রশিক্ষণে অংশ নেন।
Posted ৯:২৭ পিএম | মঙ্গলবার, ১৭ মে ২০২২
The Daily Sarod | Pijush Kanti Acharya