স্টাফ রিপোর্টার
প্রিন্ট
সোমবার, ১৬ মে ২০২২
সর্বশেষ আপডেট : 5:15 pm
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় খাবারের অনুপযোগী পচা মাংস বিক্রয়ের অভিযোগে আকরাম মিয়া (৩৮) নামের এক কসাইকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার দুপুরে পৌর বাজারে অভিযান পরিচালনা করে এই দণ্ডাদেশ প্রদান করেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোশারফ হোসেন। কারাদণ্ডপ্রাপ্ত আকরাম নবীনগর পৌর এলাকার উত্তর পাড়ার সৈয়দ আহমেদের ছেলে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোশারফ হোসেন জানান, নিয়মিত আইনশৃঙ্খলা রক্ষায় পৌর বাজারে অভিযান পরিচালনা করা হয়। এসময় একজন কসাই মাংস বিক্রি করতে ছিল। ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করা কালিন ভ্যাটেনারি সার্জন কসাইয়ের কাছে থাকা মাংস ভক্ষণ অনুপযোগী মর্মে নিশ্চিত করেন এবং প্রসিকিউশন দায়ের করেন।
তিনি জানান, মাংস বিক্রেতা অপরাধ স্বীকার করায় পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন ২০১১ এর ১৮ ধারা লঙ্ঘনের দায়ে ২৪ ধারা অনুযায়ী ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
Posted ৫:১৫ পিএম | সোমবার, ১৬ মে ২০২২
The Daily Sarod | Pijush Kanti Acharya