ডেস্ক রিপোর্ট
প্রিন্ট
রবিবার, ১৫ মে ২০২২
সর্বশেষ আপডেট : 11:28 pm
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান অসুস্থ হয়ে রাজধানীর এভার কেয়ার হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন। তিনি রোববার নারায়ণগঞ্জের রূপগঞ্জের জিন্দা পার্কে নিজ সংসদীয় এলাকার নেতাকর্মীদের সঙ্গে বৈঠক চলাকালীন সময় অসুস্থ হয়ে পড়েন । সেখান থেকে এভার কেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। বর্তমান হাসপাতালটির আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন ড. আব্দুল মঈন খান।
বিষয়টি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান।
শায়রুল কবির খান জানান, রূপগঞ্জে নিজ সংসদীয় আসনের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে উনার কর্মসূচি ছিল। দুপুরের খাবারের বিরতির সময় তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। সেখান থেকে তাকে তাৎক্ষণিক রাজধানীর এভারকেয়ার হাসপাতাল নেয়া হয়। ওনার সুস্থতার জন্য তার পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।
Posted ১১:২৮ পিএম | রবিবার, ১৫ মে ২০২২
The Daily Sarod | Pijush Kanti Acharya