কসবা প্রতিনিধি
প্রিন্ট
রবিবার, ১৫ মে ২০২২
সর্বশেষ আপডেট : 9:21 pm
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় গত শুক্রবার রাতে কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্থ ৪৯টি পরিবারের মাঝে ২ বান্ডিল করে ঢেউটিন ও ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। রবিবার দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রনালয়ের জেলা শাখার পক্ষ থেকে এসকল সামগ্রী বিতরণ করা হয়।
জানা যায়, গত শুক্রবার রাতে কালবৈশাখীর ঝড়ে উপজেলার বিনাউটি ও বাদৈর ইউনিয়নের অর্ধশতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত ও তিনজন আহত হয়।
আহতরা হলেন, উপজেলার হাতুরাবাড়ী গ্রামের ইকবাল হোসেন ও তার স্ত্রী নাছিমা বেগম এবং পরিবারের অন্য এক সদস্য। আহত ইকবাল হোসেনের সাথে রবিবার এলাকার অভিভাবক ও আইনমন্ত্রী আনিসুল হক এমপি মুঠোফোনে কথা বলেন এবং ক্ষতিগ্রস্থ পরিবারগুলোকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। দুপুরে উপজেলা নির্বাহী অফিসার মাসুদ উল আলম সংশ্লিষ্ট কর্মকর্তাদের সহযোগিতা নিয়ে ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর মাঝে ঢেউটিন ও খাদ্য সামগ্রী বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান রাশেদুল কায়সার ভূইয়া জীবন, পৌর মেয়র গোলাম হাক্কানী সহ সংশ্লিষ্ট এলাকার ইউপি চেয়ারম্যান ও সদস্যগণ।
উপজেলা নির্বাহী অফিসার মাসুদ উল আলম জানান, ঝড়ে ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর মাঝে প্রথম পর্যায়ে শুকনো খাবার বিতরন করা হয়েছে। পরবর্তীতে ঢেউটিন ও খাদ্য সামগ্রী বিতরন করা হচ্ছে। ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি জানান।
Posted ৯:২১ পিএম | রবিবার, ১৫ মে ২০২২
The Daily Sarod | Pijush Kanti Acharya