শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

নবীনগরে অতিরিক্ত তেল মজুদ, মোবাইল কোর্টে বিক্রি হলো গায়ের মূল্যে

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
শনিবার, ১৪ মে ২০২২   সর্বশেষ আপডেট : 10:12 pm

নবীনগরে অতিরিক্ত তেল মজুদ, মোবাইল কোর্টে বিক্রি হলো গায়ের মূল্যে

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় অতিরিক্ত মূল্যে সয়াবিন তেল বিক্রয় ও মজুদ রেখে বিক্রয় করার অভিযোগে তিন ব্যবসায়ীকে ৪৫হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (১৪ মে) বিকেল সাড়ে ৫টার দিকে পৌর এলাকায় অভিযানে তাদেরকে এই জরিমানা করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তেল গুলো ন্যায্য মূল্যে বিক্রয় করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোশাররফ হোসেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোশাররফ হোসেন জানান, বিকেলে পৌর এলাকার বিভিন্ন পাইকারী দোকানে অভিযান চালানো হয়। এসময় তিনটি দোকানে ৫ হাজার লিটার খোলা সয়াবিন তেল মজুদ পাওয়া যায়। এরমধ্যে ব্যবসায়ী আক্তারের দোকানে ৪ হাজার লিটার, তাপসের দোকানে ৫শত লিটার ও দোলালের দোকানে ৫শত লিটার তেল মজুদ পাওয়া যায়। পাশাপাশি তারা অতিরিক্ত মূল্যে সয়াবিন তেল গুলো বিক্রয় করছিলেন।

তিনি আরও বলেন, অতিরিক্ত মূল্যে বিক্রয় ও মজুদ রাখায় তিন ব্যবসায়ীকে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়৷ এরমধ্যে আক্তারকে ২৫হাজার টাকা, তাপসকে ১০ হাজার ও দোলালকে ১০হাজার টাকা জরিমানা করা হয়। তারা জরিমানার টাকা দিয়েছেন। পরে ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতিতে ৫ হাজার লিটার তেল খোলা বাজারে খুচরা মূল্যে বিক্রয় করা হয়।

 

 

Facebook Comments Box

Posted ১০:১২ পিএম | শনিবার, ১৪ মে ২০২২

The Daily Sarod |