শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

নবীনগরে জলাশয়ের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

জ্যেষ্ঠ প্রতিবেদক   প্রিন্ট
শনিবার, ১৪ মে ২০২২   সর্বশেষ আপডেট : 4:29 pm

নবীনগরে জলাশয়ের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১৪ মে) দুপুরে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এর আগে, উপজেলার ইব্রাহিমপুর ইউনিয়নের বাছিদপুর গ্রামে একটি জলাশয়ের পানিতে দুই শিশু তলিয়ে যায়।

নিহত শিশুরা হলেন, নবীনগর উপজেলার ইব্রাহিমপুর ইউনিয়নের বাছিদপুর গ্রামের প্রবাসী মাঈন উদ্দিনের ছেলে উসমান (০২) ও বাচ্চু মিয়ার ছেলে আবদুল্লাহ (০২)।

পরিবারের সদস্যরা জানান, গতকাল শুক্রবার হয়ে যাওয়া ঢলে বাড়ির পাশে একটি জলাশয় পানিতে পরিপূর্ণ হয়ে যায়। শনিবার দুপুরে বাড়ির পাশে খেলাধুলা করছেন শিশু উসমান ও তার চাচাতো ভাই আবদুল্লাহ। এর কিছুক্ষণ পর তাদেরকে আর খুঁজে পাওয়া যায়নি। পরে স্থানীয়রা দেখতে পান শিশু দুটি পানি ভরে যাওয়া জলাশয়ের পানিতে ডুবে আছে। তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নবীনগর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) নুরে আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পবিবারের সদস্যদের কোন অভিযোগ থাকলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

Posted ৪:২৯ পিএম | শনিবার, ১৪ মে ২০২২

The Daily Sarod |