শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

বিজয়নগরে বাল্যবিয়ের আয়োজন, জরিমানা গুনলেন কনের বাবা

বিজয়নগর সংবাদদাতা   প্রিন্ট
শুক্রবার, ১৩ মে ২০২২   সর্বশেষ আপডেট : 7:30 pm

বিজয়নগরে বাল্যবিয়ের আয়োজন, জরিমানা গুনলেন কনের বাবা

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় বাল্যবিবাহের অপরাধে কনের বাবাকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (১২ মে) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী  হাকিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এএইচ ইরফান উদ্দিন আহমেদ এই জরিমানা প্রদান করেন।

খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার ইছাপুরা গ্রামের এক ১০ম শ্রেণীর ছাত্রীর (১৫) এর সাথে উপজেলার চম্পকনগর ইউনিয়নের সাটিরপাড়া গ্রামের তাহের মিয়ার ছেলের গোপনে বিবাহের প্রস্তুতি চলছিল। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলিশ নিয়ে বিয়ে বাড়িতে অভিযান চালায়। এসময় কনের বাবাকে ৫০হাজার টাকা জরিমানা করেন।

এব্যাপারে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এএইচ ইরফান উদ্দিন আহমেদ বলেন, ১৫ বছরের স্কুল ছাত্রীকে গোপনে বাল্যবিবাহ দেওয়ার খবরে সেখানে ভ্রাম্যমাণ আদালত উপস্থিত হয়। বাল্যবিবাহ বন্ধ করে দিয়ে ‘বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ এর ৮ ধারায়’ কনের বাবাকে ৫০ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়েছে। কনের বাবা-মার কাছ থেকে ১৮ বছর আগে বিয়ে দেওয়া হবে না বলে মুচলেকা নেওয়া হয়।

Facebook Comments Box

Posted ৭:২৯ পিএম | শুক্রবার, ১৩ মে ২০২২

The Daily Sarod |