শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

নবীনগরে ট্রাক্টর চালানোর চেষ্টা, অবশেষে উল্টে কিশোর নিহত

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বৃহস্পতিবার, ১২ মে ২০২২   সর্বশেষ আপডেট : 9:24 pm

নবীনগরে ট্রাক্টর চালানোর চেষ্টা, অবশেষে উল্টে কিশোর নিহত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় ট্রাক্টর উল্টে সড়কের পাশে জমিতে পড়ে রাকিব (১৪) নামের এক কিশোর নিহত হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার নাটঘর ইউনিয়নের খড়িয়ালা গ্রামে এই দূর্ঘটনাটি ঘটে। নিহত রাকিব একই ইউনিয়নের কুড়িঘর গ্রামের মোকাদ্দেস মিয়ার ছেলে।

নিহতের ভগ্নিপতি রফিকুল ইসলাম জানান, রাকিব ইট ভাটার ট্রাক্টরের শ্রমিক ছিলেন। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে জাহান ব্রিকস ফিল্ডে থাকা ট্রাক্টর ড্রাইভিং না জানার পড়েও রাকিব চাবি নিয়ে তা স্টার্ট দেন। ট্রাক্টরটি ইটভাটা থেকে বের হওয়ার নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে সড়কের পাশে জমিতে গিয়ে পড়ে। এতে রাকিব গুরুতর আহত হলে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে জরুরি বিভাগে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসা তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রশিদ জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা আছে।

Facebook Comments Box

Posted ৯:২৪ পিএম | বৃহস্পতিবার, ১২ মে ২০২২

The Daily Sarod |