জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রিন্ট
মঙ্গলবার, ১০ মে ২০২২
সর্বশেষ আপডেট : 8:48 pm
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়রিয়া আক্রান্ত শিশুকে মেয়াদোত্তীর্ণ ইঞ্জেকশন পুশ করা অভিযোগ উঠার পর ঘটনা তদন্তে কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (১০ মে) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান এই তথ্য জানিয়েছেন।
ব্রাহ্মণবাড়িয়ার ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান জানান, নবীনগরে ডায়রিয়া আক্রান্ত শিশুকে মেয়াদোত্তীর্ণ ইঞ্জেকশন দেওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে তদন্তে ৫সদস্যের কমিটি গঠন করা হয়েছে। জেলার বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রঞ্জন বর্মনকে প্রধান করে ৫সদস্যের এই কমিটিকে আগামী ৫ কর্মদিবসে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করা ২১মিনিটের ওই লাইভ ভিডিওতে দেখা যায়, একজন ব্যক্তি সিপ্রোফ্লক্সাসিন জাতীয় একটি ইঞ্জেকশনের ভায়াল হাতে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইন দিয়েছেন। তিনি কয়েকটি ইঞ্জেকশনের ভায়াল হাতে নিয়ে এগুলোর গায়ে লেখা উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ দেখান। যাতে মেয়াদোত্তীর্ণ তারিখ লেখা ডিসেম্বর ২০২১ইং। এই বিষয়ে উপস্থিত নার্সদের জিজ্ঞাস করলেও তারা কোন উত্তর দেননি। কর্তব্যরত নার্সের কক্ষে গিয়ে মেয়াদোত্তীর্ণ ইঞ্জেকশন ও মেয়াদ থাকা ইঞ্জেকশনের ভায়াল দেখা যায়। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় উঠে। বিষয়টির প্রতিবাদ জানিয়ে অনেকে ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছেন।
ফেসবুকে লাইভ করা ব্যক্তির নাম শাহিনূর ইসলাম। তার বাড়ি উপজেলার আকবপুরে। তিনি বলেন, আমার এক বছরের শিশু সন্তান আরিয়ানের ডায়রিয়া আক্রান্ত হয়। তাই গত ৫ মে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাকে চিকিৎসার জন্য নিয়ে যাই। সেখানে গিয়ে সিট পাওয়া যায়নি। বারান্দায় থাকা শিশুটিকে নার্স ভেতর থেকে এনে একটি ইঞ্জেকশন পুশ করে। ইঞ্জেকশনের ভায়াল থেকে প্রায় ৮০ শতাংশ আমার শিশুর শরীরে প্রয়োগ করা হয়। সামান্য ইঞ্জেকশন ভায়ালে থাকায় তা আমি হাতে নেই। ভায়ালটি হাতে নিয়ে দেখলাম তার মেয়াদ ডিসেম্বর মাসে শেষ হয়ে গেছে। আমি নার্স ও অন্যান্যদের এই বিষয়ে জিজ্ঞাস করলে কেউ কোন প্রকার প্রতিক্রিয়া দেখাননি। বাধ্য হয়ে আমি ফেসবুক লাইভে বিষয়টি তুলে ধরেছি। এই লাইভ করা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা উল্টো আমাকে মামলায় ফাঁসানোর হুমকি দিয়েছেন। তাহলে অভিযোগ কার কাছে দিব?
এই বিষয়ে নবীনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাবিবুর রহমান বলেন, ‘আমরা কোন মেয়াদোত্তীর্ণ ইঞ্জেকশন ব্যবহার করেনি। তিনি উল্টো প্রশ্ন রেখে বলেন, মেয়াদোত্তীর্ণ ইঞ্জেকশন পুশ করা হয়েছে তার কি কোন ভিডিও আছে? কেউ তো লিখিত অভিযোগ দেননি।’
Posted ৮:৪৮ পিএম | মঙ্গলবার, ১০ মে ২০২২
The Daily Sarod | Pijush Kanti Acharya