স্টাফ রিপোর্টার
প্রিন্ট
সোমবার, ০৯ মে ২০২২
সর্বশেষ আপডেট : 8:36 pm
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় মহাসড়কের উপর থেকে মুজিবুর রহমান (৫০) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বেলা দুইটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের রামপুরা নাম স্থান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত মুজিবুর রহমান উপজেলার বাটি কালিসীমা গ্রামের মৃত আস্কর আলীর ছেলে।
খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুখেন্দ্র বসু জানান, দুপুরে কোন এক সময় অজ্ঞাত যানবাহন মুজিবুর রহমানকে চাপা দিয়ে চলে যায়। তার মরদেহ মহাসড়কে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে খোঁজ নিয়ে তার পরিচয় পাওয়া যায়।
Posted ৮:৩৬ পিএম | সোমবার, ০৯ মে ২০২২
The Daily Sarod | Pijush Kanti Acharya