শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

শেখ হাসিনা ইভিএমে অবাধ নিরপেক্ষ নির্বাচন চান: ব্রাহ্মণবাড়িয়ায় হুইপ স্বপন

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
সোমবার, ০৯ মে ২০২২   সর্বশেষ আপডেট : 8:33 pm

শেখ হাসিনা ইভিএমে অবাধ নিরপেক্ষ নির্বাচন চান: ব্রাহ্মণবাড়িয়ায় হুইপ স্বপন

বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাইদ আল মাহমুদ স্বপন এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইভিএমে স্বচ্ছ,সুন্দর ও অবাধ নিরপেক্ষ নির্বাচন চান। যেন সেই নির্বাচন নিয়ে কেউ প্রশ্ন ও কারচুপির অভিযোগ তুলতে না পারে।কারণ এই নির্বাচন নিয়ে যেন নেতিবাচক প্রচারণায় দেশের ভাবমূর্তি প্রশ্নবিদ্ধ না হয়।

সোমবার সকালে ব্রাহ্মণবাড়িয়া জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত জেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির জরুরী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আবু সাইদ আল মাহমুদ স্বপন এমপি বলেন, বঙ্গবন্ধুর কন্যা যা বলেন, তিনি তা বাস্তবায়ন করেন।আওয়ামীলীগের তৃণমূলে ভোট বেড়েছে, জনগনের কাছে আওয়ামীলীগের গ্রহণযোগ্যতা বেড়েছে। তিনি আরও বলেন, তৃণমূলে আমাদের সাংগঠনিক ভীতকে আরও মজবুত করতে হবে। নিজেদের মধ্যে যত সমস্যা আছে তা সাংগঠনিক ভাবে সমাধান করতে হবে।

জেলা আওয়ামীলীগের সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপির সভাপতিত্বে সভায় সংরক্ষিত আসনের সাংসদ উম্মে ফাতেমা নাজমা বেগম শিউলি আজাদ, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, সিনিয়র সহ-সভাপতি হেলাল উদ্দিন, পৌর মেয়র নায়ার কবির সহ জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

Facebook Comments Box

Posted ৮:৩৩ পিএম | সোমবার, ০৯ মে ২০২২

The Daily Sarod |