শিরোনাম
আশুগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি সেলিম পারভেজ, সাধারণ সম্পাদক আল মামুন ‘সেবার লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া’র পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত গভীর রাতে ছাত্রলীগ নেতা গ্রেফতার কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের লকডাউন কর্মসূচিকে ঘিরে ড্রোন-মোটরসাইকেল নিয়ে পুলিশের বিশেষ মহড়া ৫ বছরে ৫০০ কিলোমিটার এক্সপ্রেসওয়ে নির্মাণ করবে সরকার অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ

বাড়ছে ঘূর্ণিঝড় ‘অশনি’র বাতাসের গতিবেগ

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
রবিবার, ০৮ মে ২০২২   সর্বশেষ আপডেট : 10:23 pm

বাড়ছে ঘূর্ণিঝড় ‘অশনি’র বাতাসের গতিবেগ

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় অশনির বাতাসের বেগ বাড়ছে। কেন্দ্রে বাতাসের গতিবেগ ঘণ্টায় ৯০ কিলোমিটার পর্যন্ত উঠছে। রাতেই এটি রূপ নেবে প্রবল ঘূর্ণিঝড়ে।

ভারতের আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, রাতে এর গতি ১১০ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে।আগামীকাল সোমবারও (০৯ মে) একই অবস্থা বিরাজ করবে।

ভারতের উত্তর অন্ধ্রপ্রদেশ ও উড়িষ্যা উপকূলের কাছাকাছি উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে পৌঁছাবে মঙ্গলবার (১০ মে)। এরপর এটি বাঁক খেয়ে উত্তর-পূর্বদিকে পশ্চিমবঙ্গের উপকূলের দিকে এগোতে পারে।

ততক্ষণে শক্তিক্ষয় হতে থাকবে অশনির। এমনকি উপকূলে না এসেই বৃহস্পতিবার (১২ মে) সমুদ্রেই তা নিম্নচাপে পরিণত হতে পারে।

মার্কিন যুক্তরাষ্ট্রের জয়েন্ট টাইফুন ওয়ার্নিং সেন্টার বলছে, বর্তমানে ঘূর্ণিঝড়ের কেন্দ্রে ২৪ ফুট উচ্চতার ঢেউ সৃষ্টি হচ্ছে। এতে সাগর বিক্ষুব্ধ অবস্থায় রয়েছে। ঘণ্টায় ৯ নটিক্যাল মাইল বেগে এগোচ্ছে।

বাংলাদেশের আবহাওয়া অফিস জানিয়েছে, ঘূর্ণিঝড় অশনি রোববার দুপুর ১২টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১২০৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১১২৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ১১৮৫ কিলোমিটার দক্ষিণে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১১৪৫ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল। এটি আরও ঘনীভূত হয়ে উত্তরপশ্চিম দিকে
অগ্রসর হতে পারে।

এদিকে ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর বিক্ষুব্ধ রয়েছে। তাই চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ০২ (দুই) নম্বর পুনঃ ০২ (দুই) নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

এছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

Facebook Comments Box

Posted ১০:২৩ পিএম | রবিবার, ০৮ মে ২০২২

The Daily Sarod |